বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
৪১৭ যাত্রী নিয়ে চট্টগ্রাম ছাড়লো প্রথম হজ ফ্লাইট

৪১৭ যাত্রী নিয়ে চট্টগ্রাম ছাড়লো প্রথম হজ ফ্লাইট

file (33)আমার সুরমা ডটকম : শাহ আমানত বিমানবন্দর থেকে ৪১৭ জন যাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের জেদ্দায় গেছে। সোমবার রাত ৯টা ২৫ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-১০১৫ ফ্লাইটটি চট্টগ্রাম ছেড়ে যায়। বাংলাদেশ বিমানের শাহ আমানত বিমানবন্দরের স্টেশন ম্যানেজার বজলুল কবির সোলায়মানি  বলেন, চট্টগ্রাম থেকে এবার পাঁচটি হজ্ব ফ্লাইট যাবে। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন ও সংসদ সদস্য এম এ লতিফ বিমান বন্দরে উপস্থিত থেকে চট্টগ্রামের হজ যাত্রীদের বিদায় জানান।যাত্রার আগে বিমানে হাজীদের সাথে কুশল বিনিময় ও পরে মোনাজাতে অংশ নেন। চট্টগ্রাম থেকে দ্বিতীয় ফ্লাইট  ২০ আগস্ট সকাল ৯টা ৩৫ মিনিটে ছেড়ে যাবে। এছাড়া ২২ আগস্ট রাত ১০টা ৩৫ মিনিট, ২৪ আগস্ট রাত ১টা ৫ মিনিট এবং ২৬ আগস্ট সন্ধ্যা ৭ টায় জেদ্দার উদ্দেশ্যে বাকি তিনটি ফ্লাইট শাহ আমানত বিমান বন্দর ত্যাগ করবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com