সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের

এইচএসসির ফল ২৩ জুলাই

আমার সুরমা ডটকমএইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামী ২৩ জুলাই। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সোহরাব হোসাইন এ তথ্য জানান। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ২৩ জুলাই ফল প্রকাশের জন্য সময় দিয়েছেন।’ ২৩ জুন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি তুল দেওয়ার পর দুপুরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন। তবে শিক্ষামন্ত্রী সিলেট সফর শেষে ফিরে এলে সংবাদ সম্মেলনের সময় ঠিক করা হবে বলে জানান সোহরাব হোসাইন।
বাধ্যবাধকতা না থাকলেও পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করে আসছে শিক্ষা মন্ত্রণালয়। সে হিসেবে ২৪ জুলাই ৬০ দিন পূর্ণ হবে বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে। নিয়ম অনুযায়ী, ফল প্রকাশের দিন শিক্ষামন্ত্রী শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে সকালে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের কপি তুলে দেবেন। এরপর দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন। এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২ এপ্রিল। এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছে। তত্ত্বীয় (লিখিত) পরীক্ষা শেষ হয় ১৫ মে। ব্যবহারিক পরীক্ষা ১৬ মে শুরু হয়। শেষ হয় ২৫ মে।

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামী ২৩ জুলাই। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সোহরাব হোসাইন এ তথ্য জানান। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ২৩ জুলাই ফল প্রকাশের জন্য সময় দিয়েছেন।’ ২৩ জুন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি তুল দেওয়ার পর দুপুরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন। তবে শিক্ষামন্ত্রী সিলেট সফর শেষে ফিরে এলে সংবাদ সম্মেলনের সময় ঠিক করা হবে বলে জানান সোহরাব হোসাইন। বাধ্যবাধকতা না থাকলেও পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করে আসছে শিক্ষা মন্ত্রণালয়। সে হিসেবে ২৪ জুলাই ৬০ দিন পূর্ণ হবে বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে। নিয়ম অনুযায়ী, ফল প্রকাশের দিন শিক্ষামন্ত্রী শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে সকালে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের কপি তুলে দেবেন। এরপর দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন। এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২ এপ্রিল। এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছে। তত্ত্বীয় (লিখিত) পরীক্ষা শেষ হয় ১৫ মে। ব্যবহারিক পরীক্ষা ১৬ মে শুরু হয়। শেষ হয় ২৫ মে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com