শনিবার, ১৩ Jun ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
মৌলভীবাজারে এক জেএমবি সদস্যকে যাবজ্জীবন কারাদন্ড

মৌলভীবাজারে এক জেএমবি সদস্যকে যাবজ্জীবন কারাদন্ড

খালেদ আহমদ (মৌলভীবাজার): মৌলভীবাজারের জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা জজ মোহাম্মদ রফিকুল ইসলাম  অস্ত্র ও বিস্ফোরক মামলায় এক জেএমবি সদস্যকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেছেন। ঘটনার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৫ জুন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের উত্তর বুধপাশা এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গী সংঘঠন জেএমবি সদস্য লুৎফুর রহমান হারুনকে পুলিশ গ্রেফতার করে। এ সময় ১টি দেশীয় তৈরী এলজি ২টি কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে কুলাউড়া থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে পুলিশ বাদী হয়ে মামলা করে। দীর্ঘ শুনানির পর ০৯ জুলাই রোববার দুপুরে বিজ্ঞ আদালতের বিচারক জেএমবি সদস্য লুৎফুর রহমান হারুনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেন।
উল্লেখ্য, লুৎফুর রহমান হারুন ২০০৫ সাল হইতে ২০০৭ সাল পর্যন্ত ভারতের দেওবন্দ মদ্রাসায় লেখাপড়া করেন। তাকে দিল্লী রেলষ্টেশন হইতে এ্যাক্লুসিভ প্লানিং এ্যাক্ট এবং ফরেনার্স এ্যাক্ট-এ গ্রেফতার হয়। ওই ঘটনায় ভারতের তিহার জেলে যাবৎজীবন সাজা প্রাপ্ত আসামী হিসাবে সাজা ভোগ করে। সে ২০০৪ সালে কুলাউড়ার পৃথিমপাশাস্থ শাহ ডিংগীর মাজারে বোমা বিস্ফোরন ও ২০১৫ সালের ১৭ আগষ্ট সিরিজ বোমা হামলার মামলা সহ আরো হয়েকটি মামলা বিচারাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com