শনিবার, ১৩ Jun ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
মুক্তিযোদ্ধার প্রজন্ম’র উদ্যোগে ‘সু-স্বাস্থ্যের জন্য পরিচ্ছন্নতা’ শীর্ষক আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মুক্তিযোদ্ধার প্রজন্ম’র উদ্যোগে ‘সু-স্বাস্থ্যের জন্য পরিচ্ছন্নতা’ শীর্ষক আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আমার সুরমা ডটকম৭১-এর বীর মুক্তিযোদ্ধার গর্বিত সন্তানদের সংগঠন মুক্তিযোদ্ধার প্রজন্ম’র উদ্যোগে “সু-স্বাস্থ্যের জন্য পরিচ্ছন্নতা’’ শীর্ষক আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি, বাংলা টিভি ইউ.কে করেসপন্ডেন্ট কবি নাজমুল ইসলাম মকবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিমন মিয়া এবং সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লন্ডনের টাওয়ার হ্যামলেটস বিজনেস এসোসিয়েশনের সভাপতি সৈয়দ আকামত আলী রুবেল। ২৭ জুলাই বিশ্বনাথের রায়কেলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠান উদ্বোধন করেন সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক ডাঃ মোঃ শামছুল ইসলাম ও বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ ইফতেখার আহমদ। প্রধান আলোচকের বক্তব্য রাখেন সিলেট লেখক ফোরামের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং লন্ডন টাইমস নিউজের ধর্মীয় বিভাগের সম্পাদক কবি মাওলানা সিরাজুল ইসলাম সা’দ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুসাদ্দিক হোসেন সাজুল, সমাজসেবী ও শিক্ষানুরাগী তাজ উদ্দিন বাবুল, ইসহাক একাডেমীর প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান মোজাহিদ, রায়কেলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আহাদ। এলাকাবাসির পক্ষ থেকে বক্তব্য রাখেন হাজী মোঃ উস্তার আলী, শুভেচ্ছা বক্তব্য রাখেন দুলাল আহমদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিস্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। সব সময় পরিস্কার পরিচ্ছন্ন থাকলে বেশিরভাগ রোগ থেকেই মুক্ত থাকা সম্ভব। নিজে পরিচ্ছন্ন থাকার পাশাপাশি আশপাশের পরিবেশ এবং সমাজকেও পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের উপরই বর্তায়। এ ব্যাপারে আমাদের সকলকেই সচেতন হতে হবে। শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন বিদ্যালয়ের ছাত্র মাহিদুল ইসলাম। অনুষ্ঠানে এলাকার শতাধিক অসহায় রোগীকে ফ্রি চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com