বুধবার, ১৫ Jul ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
মৌলভীবাজারের কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রোজ্জ্বলন করেছে যুবলীগ

মৌলভীবাজারের কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রোজ্জ্বলন করেছে যুবলীগ

খালেদ আহমদ, সদর (মৌলভীবাজার) উপজেলা সংবাদদাতাহাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের শোকের মাসের ১লা আগষ্টের প্রথম প্রহরে মৌলভীবাজার জেলা আওয়ামী যুবলীগের উদ্দ্যোগে মৌলভীবাজারের কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রোজ্জ্বলন করা হয়েছে। এতে মৌলভীবাজার জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ ও সাধারন সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমনসহ জেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগ কার্যকরী কমিটির অন্যতম সদস্য ও মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান। এই কর্মসূচিতে জেলার বিভিন্ন ইউনিটের যুবলীগের নেতাকর্মিরা অংশগ্রহন করেন। এ সময় জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদকসহ যুবলীগ নেতা কর্মিরা শপথ করেছেন। যারা ১৫ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করেছে। সেই সকল হত্যাকারীদের ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। অবিলম্বে বিদেশে পলাতক হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করার দাবী জানান তারা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com