সোমবার, ১৫ Jun ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ

বিশ্বের ১৭টি দেশের ডিমে বিষাক্ত পদার্থের সন্ধান

আমার সুরমা ডটকম ডেক্সইউরোপের ১৫টি দেশ এবং হংকং ও সুইজারল্যান্ডের ডিমে বিষাক্ত পদার্থ পাওয়া গেছে বলে জানিয়েছে ইউরোপীয় কমিশন। জানানো হয়েছে, আগামী ২৬ সেপ্টেম্বর এ বিষয়ে বৈঠক করা হবে।

প্রসঙ্গত, ডিমে ক্ষতিকর রাসায়নিক পদার্থ ফিপ্রোনিল থাকার বিষয়টি গত জুনে জানতে পারলেও চলতি মাসেই ব্যাপারটি জনসম্মুখে আনেন জানান বেলজিয়ামের কর্মকর্তারা। তবে একে অপরের ওপর দোষ না চাপানোর আহ্বান জানিয়েছেন কমিশনের খাদ্য নিরাপত্তা বিভাগের প্রধান। এ ব্যাপারে ইউরোপীয় কমিশনের মুখপাত্র ড্যানিয়েল রোসারিও জানিয়েছেন ইতোমধ্যে নেদারল্যান্ডস, বেলজিয়াম, জার্মানি এবং ফ্রান্সে অনেকগুলো ফার্ম বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, ইইউভুক্ত যুক্তরাজ্য, সুইডেন, অস্ট্রিয়া, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, পোল্যান্ড, রোমানিয়া, স্লোভেনিয়া, স্লোভাকিয়া এবং ডেনমার্ক ছাড়াও ইইউভুক্ত নয় এমন দেশ সুইজারল্যান্ড এবং হংকংয়ের ডিমে বিষাক্ত পদার্থ পাওয়া গেছে। বেলজিয়াম, জার্মানি ও নেদারল্যান্ডসের সুপারমার্কেট থেকে সরিয়ে ফেলা হয়েছে ফিপ্রোনিলযুক্ত কোটি কোটি বিষাক্ত ডিম।

উল্লেখ্য, বেলজিয়ামের কর্মকর্তারা স্বীকার করেছিলেন, নেদারল্যান্ডসের ফার্ম থেকে পাঠানো ডিমে বিষ থাকতে পারে, যা কীটনাশক জাতীয় বিষ হতে পারে। এ ব্যাপারে দেশটির খাদ্য নিরাপত্তা বিষয়ক সংস্থার মুখপাত্র ক্যাটরেইন স্ট্রাগিয়ার জানিয়েছিলেন, ডিমে ক্ষতিকর রাসায়নিক পদার্থ ফিপ্রোনিল থাকার বিষয়টি গত জুন থেকেই জানা যায়। তখন এ বিষয়টি প্রকাশ না করে দ্রুত তদন্ত শুরু করা হয়। ফিপ্রোনিল নামের ওই বিষাক্ত রাসায়নিক মানুষের শরীরে ঢুকলে কিডনি, লিভার ও থাইরয়েড গ্ল্যান্ডের ক্ষতি হতে পারে। ফিপ্রোনিল পোল্ট্রি জাতীয় প্রাণীর চামড়ার উকুন এবং অন্যান্য কীট মারার জন্য ব্যবহার করা হয়।

সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com