বুধবার, ১৫ Jul ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
শ্রীমঙ্গল মাটির দেয়াল ধ্বসে ১ জনের মৃত্যু, ১ জন আহত

শ্রীমঙ্গল মাটির দেয়াল ধ্বসে ১ জনের মৃত্যু, ১ জন আহত

সদর (মৌলভীবাজার) উপজেলা সংবাদদাতা: দিনভর ভারি বৃষ্টির কারণে মাটি গলে পাশের ঘরের মাটির দেয়াল ধ্বসে নাহিদা আক্তার (৮) বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে নাঈমা আক্তার (৪) বছর  নামে এক শিশু। জানা গেছে নিহত নাহিদা অাক্তার ও নাঈমা অাক্তার দুই বোন। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের উত্তর পাঁচাউন গ্রামে শুক্রবার রাত ৮টায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন মির্জাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য লুৎফুর রহমান।
স্থানীয় বাসিন্দা সবুজ আহমদ জানান, উত্তর শহশ্রী গ্রামের আলাল মিয়ার ঘরের মাটির দেয়াল পাশ্ববর্তী আব্দুল মালিকের ঘরের উপরে পড়লে আব্দুল মালিকের ঘরের বাঁশের বেড়া ভেঙ্গে তার দুই মেয়ের উপরে পড়ে। সাথে সাথে আশে পাশের লোকজন মাটি সরিয়ে আব্দুল মালিকের মেয়ে নাহিদা আক্তারের লাশ উদ্ধার করেন এবং গুরুতর আহতবস্থায় তার অপর মেয়ে নাঈমা আক্তারকে উদ্ধার করেন, আহত নাঈমা অাক্তারকে শ্রীমঙ্গল সরকারী হাসপাতালে প্রেরণ করেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শ্রীমঙ্গল থানার এসআই রাব্বি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com