শনিবার, ৩০ মে ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
মৌলভীবাজার শ্রীমঙ্গল সড়কে বাসের ধাক্কায় নিহত ১

মৌলভীবাজার শ্রীমঙ্গল সড়কে বাসের ধাক্কায় নিহত ১

মৌলভীবাজার জেলা/সদর উপজেলা সংবাদদাতামৌলভীবাজারে শ্রীমঙ্গল সড়কে হানিফ পরিবহন বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। আাজ রবিবার বেলা ১১টার দিকে মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের জগন্নাথপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত তালেব আলী (৫৫) রাজনগর উপজেলার মহলাল গ্রামের মৃত আছর আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মৌলভীবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস পথচারী তালেবকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৌলভীবাজার মডেল থানার ওসি মো. সোহেল আহম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, বাস ও চালককে শ্রীমঙ্গলে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com