বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী

১৬ বছরেই গুগলে চাকরি, বেতন ১২ লাখ

আমার সুরমা ডটকম ডেক্সআকর্ষণীয় বেতনে গুগলের চাকরি করতে যুক্তরাষ্ট্রে যাচ্ছে হরিয়ানার কুরুক্ষেত্রের বাসিন্দা হর্ষিত শর্মা (১৬)। চণ্ডীগড়ের সেক্টর ৩৩-এর গভার্নমেন্ট মডেল সিনিয়র সেকেন্ডারি স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র সে। পড়াশোনা করছে আইটি নিয়ে। চলতি মাসেই (আগস্ট) তার যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে।
জানা গেছে, ১০ বছর বয়স থেকেই ডিজাইনিংয়ে ঝোঁক হর্ষিতের। ছোটবেলা কাকার অনুপ্রেরণায় ডিজাইনিংয়ে তার হাতেখড়ি। কাকাই তাকে লুকিয়ে লুকিয়ে ডিজাইনিং শেখাতেন। এরপর নবম শ্রেণিতে পড়ার সময় থেকেই এই শিক্ষাকে কাজে লাগাতে শুরু করে হর্ষিত। তখন থেকেই বলিউড এবং হলিউড ফিল্মের পোস্টার ডিজাইন করে মাসে ৪০ থেকে ৫০ হাজার টাকা আয় করত। এমনকী ডিজিটাল ইন্ডিয়ায় তার কাজের জন্য প্রধানমন্ত্রীর দফতর থেকে ৭ হাজার টাকা পুরস্কারও পেয়েছিল হর্ষিত।
চণ্ডীগড় নিউজলাইনকে দেয়া এক সাক্ষাৎকারে হর্ষিত জানায়, অন্য পাঁচজনের মতো থেমে যায়নি তিনি। গুগলে চাকরির জন্য অনলাইনে খোঁজ করতে শুরু করে। গত মে মাসে নিজের ডিজাইন করা সমস্ত পোস্টার গুগলকে পাঠায় হর্ষিত। তা দেখেই গুগল তাদের এক স্পেশ্যাল প্রোগ্রামের জন্য তাকে বেছে নেয়। এই স্পেশ্যাল প্রোগ্রামের জন্য তাকে প্রথমে এক বছরের একটা প্রশিক্ষণ দেবে গুগল। প্রশিক্ষণের সময় ৪ লক্ষ টাকা করে স্টাইপেন্ড পাবে এবং প্রশিক্ষণ শেষে প্রতি মাসে হর্ষিতের ঝুলিতে জমা হবে ১২ লক্ষ টাকা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com