মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের
তাহিরপুরে আইডিয়া-এসডিসি সমষ্টি প্রকল্পের এলএসপি ও এসসিএ প্রশিক্ষণ শুরু

তাহিরপুরে আইডিয়া-এসডিসি সমষ্টি প্রকল্পের এলএসপি ও এসসিএ প্রশিক্ষণ শুরু

সামিউল কবির, স্টাফ রিপোর্টার, দক্ষিণ সুনামগঞ্জ (সুনামগঞ্জ): তাহিরপুরের স্থানীয় সেবাদানকারী ও সামাজিক পরিবর্তনে সঞ্চালকগণের সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ৯ ঘটিকায় আইডিয়া এসডিসি সমষ্টি প্রকল্পের ব্যবস্থাপনায় ও কেয়ার বাংলাদেশের সহযোগীতায় একযোগে উপজেলার দুটি ভেন্যুতে বালিজুরী ইউনিয়ন পরিষদের হলরুম এবং আইডিয়া সমষ্টি প্রকল্পের উপজেলা হলরুমে এই তিন দিনের প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। বালিজুরী ইউনিয়নের পরিষদ হল রুমে অনুষ্ঠিত প্রশিক্ষণটি শুভ উদ্ভোধন করেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ বাবুল আহমেদ। উক্ত প্রশিক্ষণে মোট ২৫ জন এসসিএ উপস্থিত ছিলেন। এতে উপস্থিত ছিলেন কেয়ার বাংলাদেশের পিও জামাল উদ্দিন, আইিডয়া সমষ্টি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোঃ আমিনুর রহমান, মাঠ সহায়ক বিদেশ রঞ্জন চৌধুরী, সামিউল কবির, ইউপি নারী সদস্য কামরুন নাহার চৌধুরী, ওয়ার্ড মেম্বার বুলবুল আহমেদ প্রমূখ।

এদিকে আইডিয়া সমষ্টি প্রকল্পের তাহিরপুর উপজেলা অফিসের হলরুমে এলএসপি প্রশিক্ষণের উদ্ভোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস ছালাম। এতে উপস্থিত ছিলেন কেয়ার বাংলাদেশর পিও মোঃ জামাল উদ্দিন, আইডিয়া সমষ্টি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোঃ আমিনুর রহমান, প্রকল্প কর্মকর্তা সিরাজুল ইসলাম, মাঠ সহায়ক সন্দীপ মিত্র, স্থানীয় সেবাদানকারী প্রতিষ্ঠানের সভাপতি নুর মোহাম্মদ প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com