সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫

ছাতকে চালক পিয়াস খুনিদের ফাসিঁর দাবিতে মানববন্ধন

বিশেষ সংবাদদাতা (সুনামগঞ্জ): ছাতকে সিএনজি অটোরিক্সা চালক পিয়াসের হত্যাকারিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে সুনামগঞ্জ জেলা অটোটেম্পু-আটোরিকশা শ্রমিক ইউনিয়ন গোবিন্দগঞ্জ প্রধান কার্যালয় শাখার নেতৃবৃন্দ। রোববার দুপুরে উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে সংগঠনের সহ-সভাপতি ইদরিস আলীর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক হাছির মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত বানববন্ধন শেষে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ইজ্জাদুর রহমান ইজ্জাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মটুক মিয়া, শাহাব উদ্দিন, করম আলী, ধারণবাজার শাখার সভাপতি ছায়েদ মিয়া, সাধারণ সম্পাদক মোশাহিদ আলী, ফরিদ মিয়া, জায়েদ মিয়া, সাহেব আলী, সেলিম আহমদ, কবির আহমদ, সুন্দর আলী, বিরহাম উদ্দিন, সোহেল আহমদ, খসরু আহমদ, সুমন আহমদ, শাহাব উদ্দিন, করম আলী, আনছার আলী, ইকবাল ও অমিত প্রমূখ।
মানববন্ধনে বক্তারা পিয়াস হত্যাকারিদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। জানা গেছে, অটোরিক্সা চালক পিয়াস তিনদিন নিখোঁজ হওয়ার পর গত ৯ আগস্ট বিকেলে পুলিশ সিংচাপইড় ইউপির বড়আইল হাওর থেকে ভাসমান অবস্থায় পিয়াসের লাশ উদ্ধার করে। পুলিশের সুরতহাল রিপোর্টে জানা যায়, লাশের শরীরে একাধিক আঘাতের দাগ ছিল। পিয়াস দক্ষিণ খুরমা ইউপির খুরমা গ্রামের প্রণব চৌধুরী কুটুর ছেলে। ১২ আগস্ট তার পিতা বাদী হয়ে ৭ জনের নামে ছাতক থানায় একটি হত্যা-মামলা দায়ের করেন। ওই দিনই মামলার এজাহারভুক্ত আসামি স্বপন রবি দাসসহ দু’জনকে গ্রেফতার করেন তদন্ত কর্মকর্তা এসআই সোহেল রানা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com