বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
সাড়ে ২৩ হাজার বাংলাদেশি হজযাত্রী জেদ্দায়

সাড়ে ২৩ হাজার বাংলাদেশি হজযাত্রী জেদ্দায়

file

আমার সুরমা ডটকম : ইতোমধ্যে সৌদি আরবের জেদ্দায় পবিত্র হজ পালনে অবস্থান করছেন ২৩ হাজার ৩৫৪ জন বাংলাদেশি। ১৬ আগস্ট থেকে ২২ আগস্ট রাত পর্যন্ত সরকারি-বেসরকারি ৬০টি ফ্লাইটের মাধ্যমে সর্বমোট ২৩ হাজার ৩৫৪ জন হজযাত্রী সৌদি আরবের জেদ্দায় গিয়েছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার ১ হাজার ৯৮১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার ১৯ হাজার ৩১২ জন বাংলাদেশি রয়েছেন। শনিবার সন্ধ্যায় বিমানবন্দর এলাকার আশকোনায় অবস্থিত হজ ক্যাম্পের তথ্যকেন্দ্র থেকে এসব তথ্য পাওয়া যায়।
ক্যাম্প তথ্যকেন্দ্রের ইনচার্জ মো. কবির আল মামুন জানান, ১৬ থেকে ২২ আগস্ট সন্ধ্যা পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৬০টি ফ্লাইট বাংলাদেশ থেকে সৌদির জেদ্দায় গিয়েছে। এতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩০টি এবং সৌদি এয়ারলাইন্সের ৩০টি ফ্লাইট পরিচালিত হয়। তিনি জানান, তবে হজ যাত্রীদের ভিসা সংক্রান্ত জটিলতার অবসানের পর থেকে এখন পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার কোনো ফ্লাইটের সিডিউল পরিবর্তন হয়নি এবং ডিলে (সময় পেছানো) হয়নি।
ঢাকা হজ অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী এবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে ৭৮৩টি হজ এজেন্সি মুসল্লিদের পাঠানোর অনুমোদন পেয়েছে। এদিকে বেসরকারি ব্যবস্থাপনার মোয়াল্লেম ফি জমাদানকারী এজেন্সি রয়েছে ৮৫৪টি। এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি আরবে হজ পালনে যাবেন ১ লাখ ১ হাজার ৭৫৮ জন।
সৌদি দূতাবাসে সরকারি ব্যবস্থাপনার ২ হাজার ৬৫৫ জন হজযাত্রীদের ভিসার জন্য ডিও ইস্যু করা হয়েছে। সৌদি দূতাবাস থেকে প্রাপ্ত সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের ভিসা সংখ্যা ২৬৩৫ জন। সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের ৬৮ জন গাইডসহ মোট যাত্রী সংখ্যা দুই ৬০৩ জন। এদিকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিশেষ হজ বুলেটিনের মাধ্যমে জানা যায়, এ পর্যন্ত সৌদিতে মোট তিনজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। যার মধ্যে তিনজনই হচ্ছে পুরুষ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com