বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০
মৌলভীবাজারে ব্যাংকের ভিতরে গ্রাহকের টাকা ছিনতাই করার সময় আটক ১

মৌলভীবাজারে ব্যাংকের ভিতরে গ্রাহকের টাকা ছিনতাই করার সময় আটক ১

মৌলভীবাজার জেলা সংবাদদাতা: মৌলভীবাজারে ডাচ বাংলা ব্যাংকের ভিতরে টাকা উত্তোলনের সময় এক গ্রাহকের ৫০ হাজার  টাকা ছিনিয়ে নেয়ার সময় হাতে নাতে মোঃ নাছির নামের এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। বুধবার ২৩ আগস্ট  দুপুরে ডাচ বাংলা ব্যাংকের মৌলভীবাজার শাখায় এ ঘটনাটি ঘটে। আটক ছিনতাইকারী ঢাকা ডেমরা এলাকার মৃত আরিফ সরদার এর ছেলে মো: নাছির। সে ঢাকা থেকে এসে টাকা ছিনতাই করে চলে যায় বলে জানায় নাছির।
গ্রাহক হায়দর মিয়া জানান, তার এক আত্নীয় লন্ডন থেকে ঈদ উপলক্ষে মৌলভীবাজার জেলার বিভিন্ন মাদ্রাসার এতিম শিশুদের টাকা দেয়ার জন্য ডাচ বাংলা ব্যাংকের মাধ্যেমে ৫০ হাজার টাকা পাঠান। টাকা উত্তোলন করে একটি ব্যাগের ভিতর টাকা নিয়ে ব্যাংকের ভিতরে বসে থাকি এ সময় আমার পাশে বসে ছিনতাইকারী নাছির ব্যাগের এক পাশে কেটে ফেলে আমি টের পেলে সে পালিয়ে যেতে চাইলে আমি হাতানাতে ধরে ফেলি। পরে খবর পেয়ে পুলিশ ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে যায়।
মৌলভীবাজার মডেল থানার ওসি সোহেল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তার সাথে আরো জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আর টাকা গুলো কোর্টের মাধ্যমে গ্রাহক তার টাকাগুলো নিবেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com