শুক্রবার, ১২ Jun ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
দক্ষিণ সুনামগঞ্জে দু-পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩০, দুই ঘন্টা যানচলাচল বন্ধ

দক্ষিণ সুনামগঞ্জে দু-পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩০, দুই ঘন্টা যানচলাচল বন্ধ

এমএম ইলিয়াছ আলী, দক্ষিণ সুনামগঞ্জ সংবাদদাতা: দক্ষিণ সুনামগঞ্জে দু-পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত হয় ৩০ জন, এছাড়া সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কে দুই ঘন্টা যানচলাচল বন্ধ ছিল। আহতরা হলেন উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের পাগলা শত্র“মর্দন বাঘেরকোনা গ্রামের সিরাজ মিয়া (৪০), অপু (১৪), উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন তালুকদার, রাজাই (১৪), তফজ্জুল (১৪), মতুর্জা আলী (৪০), আবলুছ মিয়া (৩৫), দুলাল মিয়া (২৮), আফরোজ মিয়া (৪০), বুরহান (৩০), নাছির (২০), সুলতানা (৩৫), শামীম (৩২), বাছির (৩৬), মখলিছ (৫৫), জয়নাল (৪০), শাহ আলম (২৮), কামরান (২২), সামসুল হক (২০)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সকাল সাড়ে ৮টায় ট্রাক্টরের ভাড়াকে কেন্দ্র করে বাঘেরকোনা গ্রামের সিরাজ মিয়া গংদের কাছে গফুর মিয়ার ছেলে শাহ আলম ট্রাক্টরের বাড়ার টাকা চাইলে দু-পক্ষের মধ্যে মধ্যে প্রথমে পাগলা বাজারে ১ম দফা কথাকাটি হয় ও কিছুক্ষণ পর বাজারে আবার ও সংঘর্ষ হয় এবং পরে সকাল ৯টায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করে বাঘেরকোন গ্রামের সামনে উভয় পক্ষের তুমুল সংঘর্ষ হয়। প্রায় ২ ঘন্টাব্যাপী সংঘর্ষে উপরোক্তরা আহত হন এবং রাস্তায় যানচলাচল বন্ধ থাকে। পরে স্থানীয়দের সহযোগিতায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে।
এদিকে আহত অবস্থায় সিরাজ মিয়, ইমরান হোসেন, আবলুছ মিয়া, অপু ও রাজাই মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যান্যদেরকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com