শনিবার, ১৩ Jun ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
২১-২২ রোড মার্চ সফল করতে জামালগঞ্জে বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্টিত

২১-২২ রোড মার্চ সফল করতে জামালগঞ্জে বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্টিত

মোঃ আবুল কালাম জাকারিয়া: ২১-২২ সেপ্টেম্বর জমিত নেতা বাংলার সিংহ পুরুষ এড. শাহিনুর পাশা চৌধুরীর ডাকে রোড মার্চ সফল করতে সুনামগঞ্জের জামালগঞ্জে বৃষ্টিতে ভিজে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্টিত। “ চলো চলো টেকনাফ চলো, রোড মার্চ সফল করো” এই শ্লোগানকে সামনে রেখে রোহিঙ্গা মুসলীমদের গণহত্যার বিরুদ্ধে বৃষ্টিতে ভিজে জামালগঞ্জে বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। ২১-২২ তারিখ সাবেক সংসদ সদস্য এড: শাহীনুর পাশা চৌধুরীর ডাকে এই রোড মার্চ কে সফল করতে জামালগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মু. রশীদ আহমদ’র সমন্বয়ে অনুষ্ঠিত মিছিল ও পথসভায় সভাপতিত্ব করেন মাওঃ আব্দুল কাদীর শেরমস্তপুরী। মাওঃ রায়হান বীন আরিফ ও মাওঃ অলীউর রহমান সোহাগের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, মাওঃ আব্দুল গফ্ফার মুহতামিম হাজীপাড়া মহিলা মাদরাসা জামালগঞ্জ, হাফেজ মনিরুজ্জামান মুহতামিম আটগাঁও মাহমুদপুর মাদরাসা, মাওঃ ওবায়দুল্লাহ্, মাওঃ আলী আহম্মদ, আলী আকবর, কাজী রশিদ আহম্মদ, মাওঃ আব্দুল্লাহ আমগীর, তাফাজ্জুল হক, লুৎফুর রহমান, নজরুল ইসলাম, আল-জাবের, কে এম আবুল বাশার প্রমুখ। বক্তারা বলেন অসহায় নির্যাতিত রোহিঙ্গা মুসলিদের পাশে দাঁড়ানো আমাদের সবার ঈমানী দায়িত্ত্ব। তাই আগামিকাল ২১-২২ রোড মার্চ সফল করুন, নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের পাঁশে দাঁড়ান। দলমত নির্বিশেষে কাদেকাদ মিলে টেকনাফ চলুন। এনিয়ে অপপ্রচার না করার অনুরোধ জানান তাঁরা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com