সোমবার, ১৫ Jun ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ

মুম্বাইয়ে পদপিষ্ট হয়ে নিহত ২২

আমার সুরমা ডটকম ডেস্কমুম্বাইয়ের এলফিনস্টেন স্টেশনে পদপিষ্ট হয়ে প্রাণ গেছে ২২ জনের। আহত হয়েছেন অন্ততপক্ষে ৩০ জন। এঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে স্টেশনের ওভারব্রিজে ছিল প্রচণ্ড ভিড়। হঠাত্ নাকি গুজব ছড়ায় ব্রিজ ভেঙে পড়ছে। আবার এমনও গুজব ছড়ায় শর্ট সার্কিট হয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই সেখানে উপস্থিত লোকজনের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করে দেন যাত্রীরা। সেই হুড়োহুড়িতেই পদপিষ্ট হয়ে ১৫ জনের মৃত্যু হয়। ঘটনাস্থলে উদ্ধারকারী দল, মেডিক্যাল টিম পৌঁছায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটল সে বিষয়ে খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ।

এলফিনস্টোন স্টেশনের এই ওভারব্রিজ দিয়ে প্রতি দিন প্রচুর যাত্রী যাতায়াত করেন। টিভি রিপোর্ট বলছে, এ দিন প্রবল বৃষ্টির কারণে সেতুর উপর প্রচুর মানুষ জমায়েত হয়েছিলেন। দিনের ব্যস্ত সময়, তাই ভিড়ও ছিল যথেষ্ট। খবর : হিন্দুস্তান টাইমস ও আনন্দবাজার এর।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com