রবিবার, ০৭ Jun ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

দিরাইয়ে জায়গা নিয়ে সংঘর্ষে আহত ১০

আমার সুরমা ডটকমগ্রামের একটি বোরো জমির মালিকানা নিয়ে সুনামগঞ্জের দিরাই পৌরসভার ঘাগটিয়া গ্রামে এক সংঘর্ষে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গুরুতর আহত ২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের দিরাই উপজেলার পৌরশহরের ঘাগটিয়া গ্রামে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে গ্রামের আব্দুর রহিম ও আশিক আলীর মধ্যে এক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া যায়। আহতরা হলেন গ্রামের ইসকন্দর মিয়ার ছেলে আশিক মিয়া (৪০) ও সাব্বির আলী (২১), আব্দুর রহিম মিয়ার ছেলে রুমন মিয়া (১৮) ও ইমন মিয়া (২০), মৃত উকিল আলীর ছেলে আব্দুল হাফিজ (৩৫)। এরমধ্যে গুরুতর আহত আশিক আলী ও রুমন মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদেরকে হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
সূত্র জানায়, গ্রামের পশ্চিমের হাওরে অবস্থিত একটি বোরো জমির মালিক হচ্ছেন আব্দুর রহিম ও মৃত উকিল আলী। কিন্তু একই গ্রামের ইসকন্দর আলীর ছেলে আশিক আলীও এই জমির মালিকানা দাবি করে আসছেন। এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠকও হয়েছে। সর্বশেষ বুধবার দিরাই থানা পুলিশ গিয়ে সরেজমিন বিষয়টি দেখার কথা ছিল। এ সংবাদ জানতে পেরে আশিক আলীর লোকজন আব্দুর রহিম ও উকিল আলীর লোকজনের বাড়িতে গিয়ে হামলা চালায়। সূত্র মতে, আশিক আলী ঘাগটিয়া গ্রামের শাহজাহান হত্যা মামলাসহ দুটি হত্যা মামলার আসামী, কিছুদিন আগে সে জেল থেকে বের হয়ে এসেছে।
ঘটনার সত্যতা স্বীকার করে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তফা কামাল জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তবে এখন পর্যন্ত কোন পক্ষই মামলা দায়ের করেনি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com