বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
বিশ্বম্ভরপুরে মৌসুমী প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুরে মৌসুমী প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: বিশ্বম্ভরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বাংলাদেশ শিশু একাডেমির মৌসুমী শিশু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল থেকে উপজেলা পরিষদ গণমিলনায়তনে মৌসুমী শিশু প্রতিযোগিতা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষর্থীরা অংশগ্রহণ করেন। নৃত্য, জারীগান, বিতর্ক প্রতিযোগিতা, জ্ঞান-জিজ্ঞাসাসহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে পুরষ্কার বিতরণ করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খানের সভাপতিত্বে ও সহকারি শিক্ষা কর্মকর্তা অনুকুল দাসের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সমির বিশ্বাস। উক্ত প্রতিযোগিতায় উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা অনুমুল চন্দ্র দাস ও মাহমুদুল হাসান তত্ত্বাবধানে বিচারকের দায়িত্বে ছিলেন দি লিটলভার্ড একাডেমির প্রধান শিক্ষক জীবনকৃষ্ণ দাস, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক যথাক্রমে দীলিপ রঞ্জন বিশ্বাস, অখিল দেবনাথ, অঞ্জন কুমার দে, সীমা ভৌমিক, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন। উল্লেখ্য যে, প্রতিযোগিতা চলাকালীন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদ, ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার মৌসুমী প্রতিযোগিতা অনুষ্ঠান পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com