শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০২:০০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু
দক্ষিণ সুনামগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

দক্ষিণ সুনামগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

দক্ষিণ সুনামগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা‘দুর্যোগ সহনীয় আবাস গড়ি, নিরাপদে বাস করি’ এ প্রতিপাদ্যকে সঙ্গে নিয়ে দক্ষিণ সুনামগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শুক্রবার সকালে উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জয়কলস উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহজাহান মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশীদ। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জয়কলস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাসুদ মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ সাহাদাত হোসেন ভূইয়া, উপজেলা মৎস্য অফিসার সমীর কুমার সাহা, জয়কলস উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শচীন্দ্র চন্দ্র সরকার, উপজেলা সহকারি কৃষি অফিসার মোঃ জহুর আলী, সহকারি প্রকল্প অফিসার মোঃ আসাদ আলী, সহকারি শিক্ষক নজরুল ইসলাম, মোঃ আলাউদ্দিন, শঙ্করী চক্রবর্তী, আলিমুল ইসলাম, নজরুল ইসলাম, এরশাদ আলী, মোঃ শরীফ উদ্দিন, ম্যানেজিং কমিটির সদস্য মনির উদ্দিন, আব্দুল হাফিজ হাবি, মোঃ ছয়ফুল আলম, নুরুল আমীন, জয়কলস উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র হাবিবুর রহমান, আকলিমা বেগম ও জান্নাতুল ফেরদৌসী রুম্পা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com