সোমবার, ১৫ Jun ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
বিশ্বম্ভরপুরে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোঁয়া দিবস উদযাপন

বিশ্বম্ভরপুরে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোঁয়া দিবস উদযাপন

শফিউল আলম, বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতানিরাপদ স্যানিটেশনের বার্তা পৌঁছে দিতে সারাদেশের ন্যায় স্যানিটেশন মাস ও একই সাথে হাত ধোঁয়ার গুরুত্ব আরোপ করে বিশ^ম্বরপুরে পালিত হলো ‘বিশ^ হাত ধোঁয়া দিবস ২০১৭।’ ১৯ অক্টোবর বৃহস্পতিবার স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোঁয়া দিবস উদযাপনের লক্ষ্যে বিশ্বম্ভরপুর উপজেলায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হয়। উপজেলা প্রশাসনের সম্মুখ হতে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনমনে দিবসের তাৎপর্য তুলে ধরা হয়। এ উপলক্ষ্যে উপজেলা হলরুমে র‌্যালী শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হারুনূর রশিদ। অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত থাকেন উপজেলা নির্বাহী অফিসার সমীর বিশ্বাস ও সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রকৌশলি ইঞ্জিনিয়ার মোঃ মামুনুর রশিদ সরকার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সুলেমান ও আয়েশা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুর রহমান, অফিসার ইনচার্জ মোল্লা মনির হোসেন, বিভিন্ন দাফতরিক প্রধানগণসহ স্কুল-কলেজের শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বিশ্বম্ভরপুরের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভার পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে হাত ধোঁয়ার উপর একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com