বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত

ছাতকে অপহরণ প্রচেষ্টায় ৩ শিশুকে থানায় জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক (সুনামগঞ্জ): ছাতকে অপহরণ প্রচেষ্টা মামলার একমাস পর ৩ শিশুকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) শিশুর অভিভাবকরা তাদেরকে থানায় নিয়ে আসার পর ঘটনার ব্যাপারে ব্যাপক জ্ঞিাসাবাদ করেন। ইসলামপুর ইউপির ভারতীয় সীমান্তবর্তী পুরান নোয়াকোট গ্রামের ৩ শিশুর বাড়িতে গিয়ে তদন্ত করেন এসআই কামাল উদ্দিন ও এএসআই মহিউদ্দিন। জানা যায়, গ্রামের আব্দুল মান্নানের ছেলে মিজানুর রহমান থানায় লিখিত অভিযোগে বলেন, একই গ্রামের মৃত ইদরিছ আলীর স্ত্রী আশিদুন নেছা ও মৃত আব্দুল করিমের ছেলে ইউনুছ আলী গত ১৯ সেপ্টেম্বর তার মেয়ে ঝুমা বেগম (৬) ও নাদিয়া বেগম (৭) ও বোন সুলতানা আকতারকে (১১) ফুসলিয়ে কৌশলে বাড়ি থেকে ঢাকায় পাঠানোর উদ্দেশ্যে নৌকা যোগে ছাতকে পাঠিয়ে দেয়। এ সময় শিশুদের সাথে ইউনুছ আলীর ব্যবহৃত মোবাইল নাম্বার ও কিছু টাকা দিয়ে দেয়া হয়। পরে বাড়িতে শিশুদের খোঁজে না পেয়ে অভিভাবকরা ছতকে অবস্থানরত জনৈক আফজাল হোসেনের কাছে বিষয়টি জানালে সে নৌকা ঘাটে পৌছে তাদেরকে উদ্ধার করে। এতে মিজানুর রহমান বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে বুধবারসহ পুলিশ দু’বার ঘটনাস্থল পরিদর্শন করেছে। এদিকে বৃহস্পতিবার ২ নভেম্বর থানায় ৩ শিশুকে জিজ্ঞাসাবাদ করেছেন ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম। পুলিশ জিজ্ঞাসাবাদের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com