রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫
নাসিরদের কাছে ধরাশায়ী ইমরুলরা

নাসিরদের কাছে ধরাশায়ী ইমরুলরা

আমার সুরমা ডটকমবাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৪ উইকেটে হারিয়েছে দ্বিতীয় জয় তুলে নিয়েছে সিলেট সিক্সার্স। গত ম্যাচে জয়ের নায়ক ছিলেন উপল থারাঙ্গা, করেছিলেন অপরাজিত ৬৯। শনিবারও জয়ের নায়ক তিনি। ৪০ বলে ৫১ রান করেন এ শ্রীলঙ্কান। তবে শেষ ওভারের নাটকীয়তায় থারাঙ্গার অবদান যে ভুলিয়ে দিলেন নুরুল হাসান সোহান!

শেষ ওভারে জয়ের জন্য সিলেটের দরকার ছিল ১০ রান। উইকেটে ছিলেন শুভাগত হোম ও প্লাঙ্কেট। বোলার ছিলেন ডোয়েন ব্রাভো। প্রথম বলেই তিনি ফিরিয়ে দেন হোমকে। জয়ের আশা জাগে কুমিল্লার। ৫ বলে ১০ রান চাই সিলেটের। সমীকরণটা মোটেও সহজ নয়।

তবে কঠিন সমীকরণটা সহজ করে দেন নুরুল হাসান সোহান। ছক্কা ও চার হাঁকিয়ে এক বল বাকি থাকতেই দলকে জয়ের বন্দরে নিয়ে যান।

সিলেট সিক্সার্সকে অনেকেই সাদামাটা দল মনে করেছিলেন। কিন্তু সেই সিলেট ভালোই দেখিয়ে দিচ্ছে। রবিবার প্রথম ম্যাচে শক্তিশালী ঢাকা ডায়নামাইটসকে ৯ উইকেটে উড়িয়ে দেওয়ার পর সোমবার আরেকটা উড়ন্ত জয় পেয়েছে তারা। এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৪ উইকেটে হরিয়ে দিয়েছে নাসির বাহিনী।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১৪৫ রান তুলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কুমিল্লার পক্ষে সর্বোচ্চ ৬০ রান করেন মারলন স্যামুয়েলস। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান এসেছে অলক কাপালির ব্যাট থেকে। এ ছাড়া লিটন দাসের ২১ রান আর ব্রাভোর ৯ বলে ১১ কুমিল্লার সংগ্রহে অবদান রাখে। সিলেটের হয়ে ক্রিসমার সান্টোকি এবং তাইজুল ইসলাম ২টি করে উইকেট শিকার করেছেন।

সংক্ষিপ্ত স্কোর

কুমিল্লা ভিক্টোরিয়ান্স : ২০ ওভারে ১৪৫/৬( স্যামুয়েলস ৬০, কাপালি ২৬, লিটন দাস ২১; তাইজুল ২/২২, সান্তটি ২/৩০)

সিলেট সিক্সার্স : ১৯.৫ ওভারে ১৪৮/৬ ( উপল থারাঙ্গা ৫১, ফ্লেচার ৩৬, নাসির ১৮, সোহান ৩ বলে ১১ রান; ব্রাভো ২/৩৪)

সিলেট সিক্সার্স : উপুল থারাঙ্গা, আন্দ্রে ফ্লেচার, রস হুইটলি, সাব্বির রহমান, নাসির হোসেন (অধিনায়ক), শুভাগত হোম, নুরুল হাসান উইকেটরক্ষক, তাইজুল ইসলাম, আবুল হাসান, লিয়াম প্লাঙ্কেট এবং ক্রিসমার সান্টোকি।

কুমিল্লা ভিক্টোরিয়ানস : ইমরুল কায়েস, লিটন দাস, মারলন স্যামুয়েলস, জস বাটলার, ডোয়াইন ব্রাভো, মোহাম্মদ নবী, রশিদ খান, অলক কাপালি, মোহাম্মদ সাইফুদ্দিন, আরাফাত সানি এবং আল-আমিন হোসেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com