মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫

নির্যাতনে আহত সৌদি প্রিন্সরা হাসপাতালে

আমার সুরমা ডটকম ডেস্কসৌদিআরবে গ্রেফতার হওয়া প্রিন্সদের ওপর ভয়াবহ নির্যাতন চালানো হয়েছে। এতে অন্তত ছয়জন প্রিন্স গুরুতর আহত হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে সাবেক বাদশাহ আব্দুল্লাহর পুত্র প্রিন্স মিতেব বিন আবদুল্লাহর অবস্থা আশঙ্কাজনক। তাকে বর্তমানে একটি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি সাবাহ এ বিষয়ে একটি বিশেষ সংবাদ প্রকাশ করেছে। গত ৫ নভেম্বর থেকে সৌদিআরবে দুর্নীতির অভিযোগে ২০০ জনের বেশি গ্রেফতার করা হয়েছে। যার বেশিরভাগই সৌদি রাজপরিবারের সদস্য। গ্রেফতার হওয়া এসব প্রভাবশালী সৌদি নাগরিকের ১০০ বিলিয়ন ডলারেরও বেশি সম্পদ জব্দ করা হয়েছে। আটক রাজপরিবারের সদস্যদের বিলাসবহুল রিটজ-কার্লটন হোটেলে রাখা হয়েছে। ওই হোটেলে নেয়ার পর তাদের ওপর নির্যাতন চালানো হয় বলে ডেইলি সাবাহর খবরে উল্লেখ করা হয়েছে। সেখানে নির্যাতনের ফলে বেশ কয়েকজন প্রিন্স আহত হন। এরমধ্যে ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়।

গ্রেফতার করে রিটজ-কার্লটন হোটেলে নেয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তাদের হাসপাতালে ভর্তি করতে হয় বলে খবরে উল্লেখ করা হয়েছে। আহত প্রিন্সদের মধ্যে সবচেয়ে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন সৌদির সাবেক বাদশাহ আব্দুল্লাহর ছেলে মিতেব বিন আব্দুল্লাহ। খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় সংকটাপন্ন অবস্থায় তাকে আইসিইউতে রাখা হয়েছে। তার একত্রে হৃৎপিণ্ড, কিডনি ও ফুসফুসে সমস্যা দেখা দিয়েছে। এছাড়া তিনি উচ্চ রক্তচাপে ভুগছেন। হাসপাতালের এক কর্মকর্তার বরাত দিয়ে খবরে বলা হয়েছে, মিতেব যে অবস্থায় ভুগছেন তা মূলত আত্মহত্যাচেষ্টার পর যে অবস্থার সৃষ্টি হয়, তার সঙ্গে তুলনা করা যায়।

একসময়ের এ ক্রাউন প্রিন্সকে সৌদির পরবর্তী বাদশাহ মনে করা হতো।কিন্তু বর্তমান বাদশাহ সালমানের ছেলে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বিরোধে জড়িয়ে বিপদে পড়েন তিনি। ডেইলি সাবাহর প্রতিবেদন অনুযায়ী, হাসপাতালে যাদের আনা হয়েছে, তাদের প্রত্যেককে ব্যাপক মারপিট করা হয়েছে। কিন্তু কারো কোনো অঙ্গপ্রত্যঙ্গ ভাঙেনি। ফলে মনে করা হচ্ছে, প্রশিক্ষিত লোকজনই এসব প্রভাবশালী সৌদি নাগরিককে পিটিয়েছে। তাদের সেনাবাহিনীর ব্যবহৃত বুট দিয়ে আঘাত করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com