বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত
রোহিঙ্গা ইস্যুতে সারাবিশ্বই যেন এখন বাংলাদেশে

রোহিঙ্গা ইস্যুতে সারাবিশ্বই যেন এখন বাংলাদেশে

আমার সুরমা ডটকমরোহিঙ্গা সমস্যা বিষয়ে নিজেদের অবস্থান জানাতে এবং অতিদ্রুত ও কিভাবে এই সমস্যার সমাধানে পৌঁছানো যায় সেই বিষয়ে সহযোগিতা করতে বাংলাদেশ সফরে এসেছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে তাদের। এই সফর শেষেই হয়তো সামনে আসবে সমস্যা সমাধানের পথ। সব দেখে শুনে মনে হচ্ছে পুরো বিশ্বই যেন উঠে এসেছে বাংলাদেশে।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াংই এসেছেন বাংলাদেশে। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। সেখানে তিনি রোহিঙ্গা সমস্যা সমাধানে চীন ও মিয়ানমারের সংলাপে সাহায্য করতে তার দেশের আগ্রহের কথা জানান।

যুক্তরাষ্ট্রের সিনেটর এইচ ই জেফ মার্কলে এসেছেন রোহিঙ্গা ক্যাম্প সফরে। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি। যুক্তরাজ্যের দি কাউন্টিস অব ওয়েসেক্সও বাংলাদেশ সফরে এসে প্রথমে রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শনে যান। জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো গণভবনে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে। এর আগে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তিনি।

একই ভাবে জার্মানের পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েলও রয়েছেন বাংলাদেশ সফরে। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে তারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। সুইডেনের পররাষ্ট্র মন্ত্রী মারগট ওয়ালস্টর্মও এসেছেন বাংলাদেশ সফরে। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলবেন তিনিও। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি ও ভাইস প্রেসিডেন্ট ফেডেরিকা মঘেরিনিও এসেছেন বাংলাদেশ সফরে। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com