শুক্রবার, ১২ Jun ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া

দিরাইয়ে বিভিন্ন মামলায় ৮ আসামি গ্রেফতার

amarsurma.com

আমার সুরমা ডটকমসুনামগঞ্জের দিরাইয়ে বিভিন্ন মামলায় ৮ জন আসামিকে গ্রেফতার করেছে দিরাই থানা পুলিশ। এরমধ্যে মাদক মামলায় ৫ জন ও গ্রেফতারি পরোয়ানার আসামি ৩ জন। দিরাই থানা সূত্রে জানা যায়, সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের রজনীগঞ্জ বাজার সংলগ্ন সরকারি সড়কে রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ সিকান্দর আলীর নেতৃত্বে মাদক সেবন অবস্থায় ৫ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন ইউনিয়নের সাকিতপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে জয়নুদ্দিন মিয়া (৬০), মৃত সমসু মিয়ার ছেলে সেবুল মিয়া (৬১), গোবিন্দপুর গ্রামের ব্রজেন্দ্র তালুকদারের পুত্র রিংকু তালুকদার (৩৮), মৃত হুকুম চান দাসের পুত্র হিরক চন্দ্র দাস (৪৯) ও মৃত সুশীল চন্দ্র দাসের পুত্র হরিপদ দাস (৪৫)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২২(ঘ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-২, তারিখঃ ২/১২/২০০১৭ইং।
এদিকে অপর এক অভিযানে ওয়ারেন্টভূক্ত ৩ জন পলাতক আসামিকে গ্রেফতার করেছে দিরাই থানা পুলিশ। জানা যায়, উপজেলার চরনারচর ইউনিয়নের কামালপুর গ্রামের মৃত পতাকি বৈষ্ণবের পুত্র প্রফুল্ল বৈষ্ণব (৪০), মৃত সুদিন বৈষ্ণবের পুত্র সুজিত বৈষ্ণব (৩০) ও সম্ভু বৈষ্ণবকে (৩১) একটি মামলার ওয়ারেন্টভূক্ত আসামি হওয়ায় তাদেরকে গ্রেফতার করা হয়। গতকাল (সোমবার) গ্রেফতারকৃত সকল আসামিকে আদালতে প্রেরণ করা হয় বলে দিরাই থানা পুলিশ সূত্রে জানা যায়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com