শনিবার, ১৩ Jun ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
রোহিঙ্গা সমস্যা সমাধানের দাবীতে ইউরোপিয়ান পার্লামেন্ট স্কোয়ারে বিক্ষোভ

রোহিঙ্গা সমস্যা সমাধানের দাবীতে ইউরোপিয়ান পার্লামেন্ট স্কোয়ারে বিক্ষোভ

শিহাবুজ্জামান কামালঃ বাংলাদেশী কমিউনিটি ইন ইউরোপের আহবানে ও সেইভ রোহিঙ্গা ইউকের সহযোগিতায় গত ২৯ নভেম্বর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের ইউরোপিয়ান পার্লামেন্ট ও ইউরোপিয়ান কমিশনের সামনে স্কুমান স্কোয়ারে এক বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশী কমিউনিটি ইউরোপের আহবায়ক ইঞ্জিনিয়ার আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে ও জার্মানের কমিউনিটি নেতা মাহবুব উল্লাহ্‌র পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ইউরোপিয়ান পার্লামেন্ট সদস্য আমজাদ বশির, পার্লামেন্ট প্রেসিডেন্টের সেক্রেটারী মিঃ অলিম্পাস, সেইভ রোহিঙ্গা ইউকের আহবায়ক সাংবাদিক কে এম আবুতাহের চৌধুরী, যুগ্ন আহবায়ক অধ্যাপক মাওলানা আব্দুল কাদের সালেহ, টাওয়ার হ্যামলেট কাউন্সিলের সাবেক নির্বাহী মেয়র লুৎফুর রহমান, মাওলানা শোয়েব আহমদ, মুফতি মুন্তাকিম, মাওলানা সাদিকুর রহমান, কাউন্সিলার গোলাম রব্বানী, কাউন্সিলার মাইয়ুম মিয়া, হাসান মইনুদ্দীন, মহিদুর রহমান, আতিকুর রহমান জিলু, আবুল কালাম (লন্ডন) ডঃ আমান উল্লা, ইঞ্জিনিয়ার ওলিউল্লাহ (জার্মান)ডঃ এম এ মালেক ফারাজী, হাজী হাবিব (ফ্রান্স) এনামুল হাসান সাবের, খসরু খান, ফিরোজ খান, আশরাফ আহমদ (বারমিংহাম) প্রমুখ।

বক্তারা বার্মার রাখাইনে নিরীহ রোহিঙ্গা মুসলমানদের নির্বিচারে গণহত্যার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। বক্তারা জাতিসংঘের মাধ্যমে গণহত্যার সঠিক তদন্ত ও দোষী ব্যক্তিদের আন্তর্জাতিক আদালতে বিচারের দাবী জানান। বক্তারা জাতিসংঘের তত্ত্বাবধানে রোহিঙ্গাদের পুনর্বাসন ও কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবী জানান।

বিক্ষোভ শেষে ইউরোপিয়ান পার্লামেন্টের প্রেসিডেন্টের কাছে ৭দফা দাবী সম্বলিত দুটি স্মারকলিপি হস্তান্তর করা হয়। এসময় স্মারকলিপি হস্তান্তর করেন সাবেক মেয়র লুৎফুর রহমান, কে এম আবুতাহের চৌধুরী, ইঞ্জিনিয়ার আবুবকর, অধ্যাপক আব্দুল কাদের সালেহ, ইঞ্জিনিয়ার ওলিউল্লাহ ও মাওলানা তাইদুল ইসলাম।

বিক্ষোভ সমাবেশে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মান, ইতালী, বেলজিয়াম, হল্যান্ড ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দরা অংশ গ্রহণ করেন। লন্ডন ও বারমিংহাম থেকে তিনটি গাড়িযোগে দেড়শতাধিক বিভিন্ন সংগঠনের নেতাকর্মী বিক্ষোভ সমাবেশে যোগ দেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com