শনিবার, ১৩ Jun ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
আল-হক্ব ফুজালা পরিষদের সাংগঠনিক সফর অনুষ্ঠিত

আল-হক্ব ফুজালা পরিষদের সাংগঠনিক সফর অনুষ্ঠিত

আমার সুরমা ডটকমআল-হক্ব ফুজালা পরিষদ দিরাই উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে সোমবার উপজেলার রজনীগঞ্জ বাজারসহ বেশ কয়েকটি স্থানে ৬ ডিসেম্বর বুধবারের মিটিং সফল করতে পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা শিহাব উদ্দিন ও সাহিত্য সম্পাদক হাফিজ মাওলানা মুহাম্মদ আব্দুল বাছির সরদারের নেতৃত্বে সাংগঠনিক সফর করা হয়। নেতৃবৃন্দ পরিষদের পক্ষ থেকে প্রকাশিত স্মারকের লেখার জন্য মুফতি মাওলানা শফিকুল আহাদ সরদারের সাথে তার বাড়িতে সাক্ষাৎ করেন। দীর্ঘক্ষণ আলাপ-আলোচনা হয় তার সাথে। এরপর নেতৃবৃন্দ রজনীগঞ্জ বাজারে বেশ কয়েকজন ফুজালাদের সাথেও সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল্লাহ, মাওলানা নূর আহমদ খান, মাওলানা ফয়জুন নূর, মাওলানা খলিলুর রহমান, মাওলানা রুহুল আমিন, হাফিজ ইমরান আহমদ প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হলিমপুর মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা তাজুল ইসলাম, মাওলানা গুলজার আহমদ, সাকিতপুর মাদরাসার শিক্ষক মাস্টার শামিম আহমদ সরদার, শিক্ষক হাফিজ মাওলানা নাজমুল ইসলাম সরদার,  মাওলানা নূর হোসেন ও মাওলানা সাদিকুর রহমান প্রমুখ।
এছাড়া সাদিরপুর পয়েন্টে নেতৃবৃন্দ সাক্ষাৎ করেন হাফিজ মুজাহিদ আহমদ, মাওলানা হুসাইন আহমদসহ বেশ কয়েকজনের সাথে। আগামি বুধবারের দিরাই উপজেলা কমিটি গঠন ও পরিষদের পক্ষ থেকে প্রকাশিত স্মারক নিয়ে সকলের সাথে দীর্ঘ আলোচনা করা হয় এবং সবার দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com