বুধবার, ২৪ Jun ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু
দিরাইয়ে সাবেক মোতাওয়াল্লীর ইন্তেকাল: দাফন সম্পন্ন

দিরাইয়ে সাবেক মোতাওয়াল্লীর ইন্তেকাল: দাফন সম্পন্ন

সুজায়াত আহমদ, দিরাই পৌরসভা (সুনামগঞ্জ) সংবাদদাতা: সুনামগঞ্জের দিরাই উপজেলার পৌরসভার আনোয়ারপুর মসজিদের সাবেক মোতাওয়াল্লী, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কাসেমের পিতা মোঃ আলকাছ মিয়া (৬৫) বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টায় স্টোক করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে-মেয়েসহ আত্মীয়-স্বজন রেখে যান। তার নামাজে জানাযা শুক্রবার বেলা ২টায় গ্রামের মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।
নামাজে জানাযার আগে বক্তব্য রাখেন দিরাই পৌরসভার মেয়র মোঃ মোশাররফ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট সুহাইল আহমদ, হাসান আলী, ওয়ার্ড কাউন্সিলর সুহেল চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা যুবদলের সভাপতি মোঃ মঈন উদ্দিন চৌধুরী মাসুক, আমির আলী, মৌলভী রজব আলী প্রমুখ। বক্তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com