সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫
ক্ষোভে ফুঁসছে মুসলিম বিশ্ব: ট্রাম্পের পদত্যাগ দাবিতে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে কয়েক হাজার মানুষের বিক্ষোভ

ক্ষোভে ফুঁসছে মুসলিম বিশ্ব: ট্রাম্পের পদত্যাগ দাবিতে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে কয়েক হাজার মানুষের বিক্ষোভ

আমার সুরমা ডটকম ডেস্কমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রতিবাদে মুসলিম বিশ্বজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে কয়েক হাজার মানুষ দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জেরুজালেমকে ইসরাইলের রাজধানী স্বীকৃতির বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। গত বৃহস্পতিবার এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। কড়া নিরাপত্তায় কয়েক হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। এসময় তারা শ্লোগান দেন ফিলিস্তিনের স্বাধীনতা, জেরুজালেম ফিলিস্তিনের রাজধানী, ইসরাইলের নয়, ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ চাই। শুক্রবার জুমার নামাজের পর ফিলিস্তিন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান, তুরস্কসহ এশিয়া ও আফ্রিকার মুসলিম দেশগুলোতে হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে আসে। জুমার নামাজ শেষে ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজায় বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ। পশ্চিম তীরের রামাল্লায় ইসরাইলি সেনাদের সঙ্গে ফিলিস্তিনি তরুণদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে কমপক্ষে ৫০ জন। এদের মধ্যে ১৬ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হেবরন, নাবলুস, জেনিন, তুলকারেম ও জেরিখোতেও বিক্ষোভ হয়েছে। গাজার খান ইউনুস এলাকায় বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছুঁড়েছে ইসরাইলি পুলিশ। এতে কমপক্ষে চারজন আহত হয়েছে। সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে কয়েক হাজার বিক্ষোভকারী। এসময় বিক্ষোভকারীরা ‘ট্রাম্প মানবতার শত্রæ বলে শ্লোগান দেয়। বিক্ষোভকে ঘিরে মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়। মালয়েশিয়ার কুয়ালালামপুরে মার্কিন দূতাবাসের সামনে জড়ো হয়েছিল কমপক্ষে পাঁচ হাজার বিক্ষোভকারী। এসময় তারা সেখানে ট্রাম্পের কুশপুতুলে অগ্নিসংযোগ করে। মালয়েশিয়ার সরকারি ও বিরোধীদলগুলো এ বিক্ষোভে অংশ নিয়েছে। আনাদোলু, রয়টার্স।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com