রবিবার, ১৪ Jun ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
রেঞ্জ রোভার না নিয়ে মাশরাফি নিলেন এম্বুলেন্স

রেঞ্জ রোভার না নিয়ে মাশরাফি নিলেন এম্বুলেন্স

জিয়াউর রহমান, কানাইঘাট প্রতিনিধি: বাংলাদেশি কিংবদন্তী ক্রিকেটার ক্যাপ্টেন মাশরাফি বিন মর্ত্তুজা আবারও অনন্য কৃতিত্ব গড়েছেন। না এবার খেলার মাঠ নয়, বরং মাঠের বাইরেই গড়লেন এক কৃতিত্ব। সম্প্রতি বিপিএল শিরোপা জেতা এই অধিনায়ক এবার নড়াইলের মানুষের মন জয় করলেন। রংপুর রাইডার্সকে বিপিএল শিরোপা এনে দেন ম্যাশ। এতে বসুন্ধরা গ্রুপ খুশি হয়ে তাঁকে ৫ কোটি টাকা মূল্যের রেঞ্জ রোভার গাড়ি উপহার দিতে চেয়েছিল। মাশরাফি বিন মর্ত্তুজা বসুন্ধরা গ্রুপের কাছ গাড়ি নিয়েছেন ঠিকই। তবে সেটা রেঞ্জ রোভার না, গাড়িটি একটা শীততাপ নিয়ন্ত্রিত এম্বুলেন্স। জানা গেছে, বেশকিছু দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও জাতীয় দৈনিকে লেখালেখি হচ্ছিল যে, নড়াইল সদর হাসপাতালে এম্বুলেন্স প্রয়োজন। আর তাতেই সাড়া দরদি মাশরাফির। তিনি এম্বুলেন্সটি নড়াইল সদর হাসপাতালে আজ (বুধবার) হস্তান্তর করবেন বলেও জানা গেছে। এ খবর ছড়িয়ে পড়লে ভক্তকুল প্রতিক্রিয়ার জোয়ারে ভাসছে। তাদেরই একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘এই হচ্ছে মাশরাফি, আমাদের মাশরাফি, বাংলাদেশের মানবিক ক্রিকেটার মাশরাফি, মানুষ মাশরাফি।’

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com