শনিবার, ১৩ Jun ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
দিরাইয়ে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র ও মেধাবী শিক্ষার্থীদেরকে স্কুল ব্যাগ প্রদান

দিরাইয়ে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র ও মেধাবী শিক্ষার্থীদেরকে স্কুল ব্যাগ প্রদান

আমার সুরমা ডটকম: সুনামগঞ্জের দিরাইয়ে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র ও নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদেরকে স্কুল ব্যাগ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কুলঞ্জ ইউনিয়নের তেতৈয়া নি¤œ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে তেতৈয়া উন্নয়ন ফোরামের উদ্যোগে তিন শতাধিক ছিন্নমূল পরিবারের মাঝে শীতবস্ত্র ও শতাধিক শিক্ষার্থীদেরকে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। কুলঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে ও দিরাই পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়ার পরিচালনায় শীতবস্ত্র ও স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিমেল একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জামিল চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহকারি প্রকৌশলী মনিরুল হক, দিরাই প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরী। বক্তব্য দেন আব্দুল হেকিম, শফিকুর রহমান, রায়হান চিশতী, মতিউর রহমান, অসীত বরণ তালুকদার, সোনাই মিয়া, আব্দুল হাসিদ, সুমন মিয়া প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি লিটন মিয়া।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com