বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
ছাতকে চরমহল্লা ওয়েলফেয়ার ট্রাস্টের সভায় হত দরিদ্রদের সহায়তার সিদ্ধান্ত

ছাতকে চরমহল্লা ওয়েলফেয়ার ট্রাস্টের সভায় হত দরিদ্রদের সহায়তার সিদ্ধান্ত

চান মিয়া, নিজস্ব প্রতিবেদক (ছাতক) সুনামগঞ্জ: ছাতকে চরমহল্লা ইউনিয়নের যুক্তরাজ্য প্রবাসিদের সংগঠন চরমহল্লা ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট্র ইউকের বিশেষ সাধারণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভায় অচিরেই এলাকার হতদরিদ্র ও শীতার্থ মানুষের সাহায্যার্থে একটি প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহিত হয়। ১৫ জানুয়ারি পূর্বলন্ডনের স্পীটালফিল্ড কমিউনিটি হলে সংগঠনের সভাপতি নজরুল ইসলাম মাসুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজু মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আরমান আহমদ, সাবেক সভাপতি ও টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলর শাহ আলম, উপদেষ্টা অব্দুল মছব্বির, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সহ-সভাপতি বসির আহমদ, সাবেক ট্রেজারার আতিকুর রহমান, ট্রেজারার শামিম আহমদ। বক্তব্য রাখেন সহ-সভাপতি জমির উদ্দিন, জসিম উদ্দিন, সাবেক সহ-সভাপতি আজাদ মিয়া, নিজাম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক রাজা মিয়া, আসিকুর রহমান, আব্দুল মোমিন, এখলাছুর রহমান, কাপ্তান মিয়া, মানিক মিয়া, আবুল কয়সর, মখলিছুর রহমান, আক্তার মিয়া প্রমুখ। সভায় সংগঠনের সাথে জড়িত কয়েকজন নেতৃবৃন্দের পিতা-মাতা ও তাদের আত্মীয়-স্বজন মৃত্যুতে শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভির সমবেদনা জানিয়ে তাদের রুহের মাগফেরাত কামণা করা হয়। এ সময় অসুস্থ সকলের রোগমুক্তি কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com