মঙ্গলবার, ০২ Jun ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

জামালগঞ্জে আগুনে পুড়ে ছাই

মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: সুনামগঞ্জের জামালঞ্জ উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে জামালগঞ্জ উত্তর ইউনিয়নে রান্না ঘর আগুনে পড়ে ছাই করেছে দুবৃর্ত্তরা। মঙ্গলবার মধ্যরাতে উত্তর কামলাবাজ গুলেরহাটিতে এ ঘটনা ঘটে। জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে কামলাবাজ গ্রামের মৃত ধনমিয়ার ছেলে আবু জাহের (৪৫) পাশ্ববর্তী একই গ্রামের হাজী মোঃ জুনাব আলীর ছেলে রাজা মিয়া (৩৫) গংদের সাথে কথা কাটাকাটির পর উত্তেজিত হয়ে জুনাব আলীর ছেলে রাজা মিয়া (৩৫), বাবুল মিয়া (২৫), মোহাম্মাদ আলী (২৭) দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে এলোপাতাড়ি ভাংচুর করে। আবু জাহেরের অভিযোগ থেকে জানা যায়, মঙ্গলবার দুপুরে ঘরে ঢুকে জোরপূর্বক ৫ ভরি স্বর্ণ ও ঘরের দরজা জানালা ভেঙ্গে দিয়েছে যার আনুমানিক মূল্য ২ লক্ষ ২০ হাজার টাকা। এ ব্যাপারে জামালগঞ্জ থানায় অভিযোগ দাাখিল করা হলে জামালগঞ্জ থানার এসআই সাইদুর রহমান ঘটনা পরিদর্শন করেন। পরিদর্শনের পর মঙ্গলবার মধ্যরাতে দূর্বৃত্তরা রান্না ঘরে আগুন জালিয়ে দেয়। প্রত্যক্ষদর্শীরা হলেন জালাল মিয়া, খাইরুল ইসলাম ও রুবেল মিয়া বলেন, আগুন লাগানোর পর চলে যেতে রাজা মিয়া, বাবুল মিয়া ও মোহাম্মাদ আলীকে আমরা দেখেছি। এ ব্যাপারে অভিযুক্ত ব্যক্তি মোঃ রাজা মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, সাচনা বাজার মসজিদে তাবলিগ জামাতের সাথে সারারাত এক সঙ্গে থেকেছি, ফজর নামাজ শেষে ইঞ্জিনিয়ার আব্দুল মুকিত সাহেব হুজুরের বয়ান শুনেছি, এ ব্যাপারে আমি কিছুই জানিনা। এস আই সাইদুর রহমান বলেন, ভাংচুরের অভিযোগ পেয়েছি, কিন্তু আগুন লাগানোর ঘটনা আমার জানা নেই। অভিযোগ সত্য হলে প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com