রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
দক্ষিণ সুনামগঞ্জে ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন

দক্ষিণ সুনামগঞ্জে ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন

স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): দক্ষিণ সুনামগঞ্জে জয়কলস ইউনিয়নের ডুংরিয়া (ঘরোয়া) গ্রামের পুর্বের মাঠে ৩য় ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল ৩টায় ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্যোগে সুরমা যুব উন্নয়ন সংস্থার আয়োজনে হাজী তারিফ মিয়া, পল্টু মিয়া, জুলহাস মিয়ার যৌথ সভাপতিত্বে, ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টের সভাপতি মনোয়ার হোসেন ও সাহাব উদ্দীনের যৌথ পরিচালনায় প্রধান অতিথির হিসাবে ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশীদ। বিশেষ অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপির ব্যক্তিগত সচিব মোঃ হাসনাত হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ পেয়ার আহমদ, উপজেলা আ’লীগ নেতা জিএম সাজ্জাদুর রহমান, আব্দুল মজিদ কলেজের প্রভাষক ও উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ নূর হোসেন, সহ-সভাপতি জুবেল আহমদ, এস আই মাজহারুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, ইউপি সদস্য আব্দুল বাতিন, উপজেলা যুবলীগ নেতা নুর আলম, উপজেলা ছত্রলীগ নেতা মোশারফ হোসেন, চরমহল্লা ক্রিকেট ক্লাবের অধিনায়ক সুয়েব আহমদ টিপু, সলফ ক্রিকেট ক্লাবের রুকন খান প্রমূখ। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশীদ ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টে উদ্বোধনী খেলায় সুনামগঞ্জ সদর উপজেলার চরমহল্লা ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সলফ ক্রিকেট ক্লাবের মধ্যে খেলার উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com