বুধবার, ০১ Jul ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন
বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী সুমন রাজার বিশাল শোডাউন

বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী সুমন রাজার বিশাল শোডাউন

কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): সুনামগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে বিএনিপির সম্ভাব্য মেয়র প্রার্থী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন শহরে বিশাল শোডাউন করেছেন। বৃহস্পতিবার দুপুরে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থীর তেঘরিয়ার বাড়ি থেকে পাড়ার সাধারণ ভোটার, দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে শহরে একটি বিশাল শোডাউন করেন। শোডাউনটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরতান বাসস্টেশনে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন বলেন, আমি ব্যক্তিগত জীবনে সব সময় সুনামগঞ্জ পৌরসভার সাবেক জননন্দিত দুই চেয়ারম্যান মনোয়ার বখত নেক ও মমিনুল মউজদীনের গণমুখী চরিত্রকে ধারণ করেছি। আমি আপনাদের সুখে-দুঃখে সব-সময় আপনাদের পাশে ছিলাম, পাশে আছি এবং থাকবো। আগামী নির্বাচনে আপনাদের ভালবাসা নিয়ে এগিয়ে যেতে চাই।
মিছিলে উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর খোরশেদ আলম, সাবেক পৌর কাউন্সিলর মোসাদ্দেক হোসেন বাচ্চু, পশ্চিম তেঘরিয়ার অবঃ শিক্ষক মাহমুদুর রহমান, সাবেক ইউপি সদস্য নাজিম উদ্দিন, অ্যাড. বিলাশ, ব্যবসায়ী শিব্বীর আহমেদ, সৈয়দ লতিফ আহমদ ফাহিম, কাবুল মিয়া, সরোয়ার, ছাত্রদল নেতা ফরহাদ শাহ্, খোকন প্রমূখ। মিছিলে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা।
উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি ঢাকায় অবস্থানকালে আকষ্মিক মৃত্যুবরণ করেন সুনামগঞ্জ পৌরসভার দুইবারের মেয়র আয়ুব বখত জগলুল। আগামী ২৯ মার্চ মেয়রের শূন্য পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com