শনিবার, ১৩ Jun ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া

জামালগঞ্জে ৪৩ বস্তা সরকারী চাল জব্দ

মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতাসুনামগঞ্জের জামালগঞ্জে প্রধানমন্ত্রীর খাদ্যবান্ধব কর্ম সূচির সীলমোহরকৃত ৩০ কেজি ওজনের ৪৩ বস্তা চাল আটক করেছে জামালগঞ্জ থানা পুলিশ।
সোমবার রাত আনুমানিক ১১টায় জামালগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ কামলাবাজ গ্রামের হেলিপ্যাড মাঠ সংলগ্ন হেলাল মিয়ার ঘরে এই চালের বস্তা মজুদ করা হচ্ছিল। এরই মধ্যে স্থানীয় লোকদের সন্ধেহ হলে তারা গোপনে পুলিশকে খবর দেন।
স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসছে টের পেয়ে চাল মজুদকারীরা দ্রুত পালিয়ে যায়। তবে স্থানীয় লোকজন জানিয়েছেন চাল নিয়ে আসা ট্রলি গাড়িটি স্থানীয় ওয়ার্ড মেম্বার সুহেল মিয়া পুলিশ আসার পূর্বেই বিদায় করে দিয়েছেন। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
তবে এলাকাবাসী দাবী জানিয়েছেন পাচারের উদ্দেশ্যই এখানে রাতের বেলায় চাল মজুদ করা হচ্ছিল। ঘরের মালিক রিক্সা শ্রমিক হেলাল মিয়া বলেন, চাল ভর্তি ট্রলীটি আমার ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় রাস্তা ভেঙ্গে ট্রলির চাকা গর্তে পড়ে যায়। আমি মাছ মারা থেকে অনুমান নয়টার সময় বাড়িতে আসলে দেখি শফিকুল ইসলাম ও রহিম মিয়া আমার ঘরে চাউল রাখার জন্য বললে আমি বাহিরে রাখার জন্য বলি তারা বলে বৃষ্টি আসলে ভিজে যাবে বলে ৪৩ বস্তা চাউল রেখে তারা ও ট্রলির লোকজন দ্রুত চলে যায়।
এ ব্যাপারে জামালগঞ্জ উপজেলা খাদ্য কর্মকর্তা অসীম কুমার বলেন, গত মঙ্গলবার জামালগঞ্জে ডিলার শফিকুল ইসলাম ও রামনগরের ডিলার চাউল উত্তোলন করেন, এরপর আর চাউল গুদাম থেকে বাহির হয়নি। তবে এই চাল কোথায় থেকে এলো তা তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসবে।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল হাশেম বলেন, স্থানীয়দের গোপন সংবাদের ভিত্তিতে চাল রাখার খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠিয়ে চাল আটক করা হয়েছে। এ ব্যাপারে ঘরের মালিক হেলালকে আসামী করে মামলা করা হয়েছে। মামলা নং-১ তারিখ- ১/০৫/২০১৮ইং।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com