মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫
দক্ষিণ সুনামগঞ্জে মোটরযান আইনে ১০টি মামলা: ৩ হাজার টাকা জরিমানা

দক্ষিণ সুনামগঞ্জে মোটরযান আইনে ১০টি মামলা: ৩ হাজার টাকা জরিমানা

কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সংলগ্ন শান্তিগঞ্জ বাজার এলাকায় মোবাইল কোর্টের অভিযানে মোটরযান আইনে ১০টি সিএনজি ও লেগুনা গাড়ীকে মামলা ও নগদ ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অফিস সূত্রে জানা যায়, সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সংলগ্ন শান্তিগঞ্জ বাজার এলাকায় বুধবার বিকাল ৪টা হতে ৫টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সৈয়দা সমশাদ বেগমের নেতৃত্বে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমান মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মোটরযান আইনে সিএনজি ও লেগুনা গাড়ীর বৈধ কাগজপত্র না থাকায় ১০টি গাড়ীকে মামলা দেওয়া হয় এবং নগদ ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল মান্নান, উপজেলা ভূমি অফিসের নাজির মোঃ আবু বক্কর সিদ্দিকসহ দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com