সোমবার, ১৫ Jun ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
জামালগঞ্জে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক

জামালগঞ্জে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক

মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতাসুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে সাচনা বাজার ইউনিয়নে হাজী কালাগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউনিসেফ সিলেট অঞ্চলের সহায়তায় বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোঃ সাবিরুল ইসলাম।
উপজেলা সহকারি শিক্ষা অফিসার মীর আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার সুনামগঞ্জ মোঃ এমরান হোসেন, ইউনিসেফ সিলেট অঞ্চলের বিভাগীয় প্রধান কাজী দিল আফরোজা ইসলাম।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মনিরুল হাসান, প্রাথমিক শিক্ষা অফিসার বজলুর রশিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, সাচনা বাজার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম।
বক্তাগণ বলেন, গতবছর সুনামগঞ্জের হাওরের ফসল তলিয়ে যাওয়ায় জেলা প্রশাসক মহোদয় ইউনিসেফ সিলেট অঞ্চলের নিকট ক্ষতি গ্রস্থ ও দরিদ্র অসহায় শিক্ষার্থীদের মাঝে সহায়তার জন্য আবেদন করেন। তারই পরিপ্রেক্ষিতে ইউনিসেফ সুনামগঞ্জ জেলায় ৩০০ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। তারমধ্যে জামালগঞ্জ উপজেলায় হাজী কালাগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিরাজুল ইসলাম শেখ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কান্দাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। মোট ৩৪ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com