সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫

মুক্তামনি আর নেই

আমার সুরমা ডটকমমুক্তামনিকে আর বাঁচানো গেল না। বাবা-মা আর চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে শিশু মুক্তামনি তার কষ্টের জীবন ছেড়ে চিরদিনের জন্য চলে গেল না ফেরার দেশে। সাতক্ষীরা সদর উপজেলার কামারবায়সা গ্রামে বাবা-মায়ের সামনেই বুধবার সকাল ৬টা ৫৯ মিনিটে মৃত্যু হয় বিরল রোগ হেমানজিওমায় আক্রান্ত ১২ বছরের শিশুটির।

শোকে বিহ্বল মুক্তামনির বাবা ইব্রাহিম হোসেন বলেন, গত কয়েকদিন ধরেই তার অবস্থা খারাপ হচ্ছিল। আজ ভোরে বমি শুরু হয়। একবার পানি খেতে চাইল। পানি আনতে আনতে সব শেষে।

ডান হাতে দেড় বছর বয়সে হাতে বড় আকারের ফোলা নিয়ে গত ১১ জুলাই ঢাকা মেডিকেলে ভর্তি হয় মুক্তামনি। চিকিৎসকরা তার রোগ শনাক্ত করেন রক্তনালীর এক ধরনের টিউমার হিসেবে। ঢাকা মেডিকেলে চিকিৎসকের একটি দল মুক্তামনির হাতে ছয় দফা জটিল অস্ত্রোপচার করেন। কিছুটা ভালো বোধ করলে গত বছরের ২২ ডিসেম্বর তাকে বাড়ি ফেরার অনুমতি দেন চিকিৎসকরা।

কিন্তু গত কিছুদিনে মুক্তামনির অবস্থার অবনতি হলে ইব্রাহিম হোসেন আবার ঢাকা মেডিকেলে যোগাযোগ করলে চিকিৎসকরা ঈদের পর মেয়েকে ঢাকায় যেতে বলেছিলেন। কিন্তু তার আগেই মুক্তামনি মারা যায়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com