মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন

মন্ত্রিসভায় বাজেট অনুমোদন


আমার
সুরমা ডটকম
২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এবারের বাজেটের আকার হবে ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা। বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
বর্তমান সরকারের দ্বিতীয় মেয়াদের এটি শেষ বাজেট এবং অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের টানা দশম বাজেট। একই সঙ্গে ব্যক্তিগত ১২তম বাজেটও এটি।

আগামী বাজেটে মোট দেশজ উৎপাদন বা জিডিপির ১৮ দশমিক ৪ শতাংশ, মূল্যস্ফীতির আকার ধরা হয়েছে ৫ দশমিক ৬ শতাংশ। এ বাজেটের আকার বাড়ছে মাত্র ৬৮ হাজার কোটি টাকা। নির্বাচনী বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৩ হাজার কোটি টাকা।

জাতীয় নির্বাচন সামনে রেখে ভোটার তুষ্টিই মূল লক্ষ্য ধরে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট ঘোষণা করছেন অর্থমন্ত্রী। নির্বাচনী বছর হওয়ায় এবারের বাজেট সরকার ও সব শ্রেণির মানুষের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কারণ, একদিকে ভোট, অন্যদিকে নানা প্রতিশ্রুতিসমৃদ্ধ এ বাজেট বাস্তবায়নে চ্যালেঞ্জের বিষয়টি মাথায় রেখেই চূড়ান্ত করা হয়েছে।

যদিও বাজেট বাস্তবায়নে পুরো সময় পাচ্ছে না বর্তমান সরকার। কারণ, আগামী ডিসেম্বরে নির্বাচন হওয়ার কথা। নির্বাচনকে সামনে রেখে সরকার কোনো ধরনের ঝুঁকি নিচ্ছে না। তাই অন্যবারের মতো নতুন নতুন কর চাপিয়ে ভোটারদের অসন্তুষ্ট করার মতো তেমন কোনো ঘোষণা থাকছে না।
বিশ্বব্যাংক ২০১৮-১৯ অর্থবছরে মোট জিডিপি প্রবৃদ্ধির হার (দেশজ উৎপাদন) ৬ দশমিক ৭ থাকবে বলে অনুমান করা হচ্ছে। সেখানে অর্থমন্ত্রী আজ (বৃহস্পতিবার) জিডিপির প্রবৃদ্ধি ৭ দশমিক ৮ শতাংশ ধরে বাজেট উপস্থাপন করছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com