শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু
শাওয়ালের চাঁদ দেখা গেছে, শনিবার ঈদ

শাওয়ালের চাঁদ দেখা গেছে, শনিবার ঈদ

আমার সুরমা ডটকমশাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় শনিবার ঈদুল ফিতর উদযাপন করবেন বাংলাদেশের মুসলমানরা। ঈদ মুবারক!

শুক্রবার সন্ধ্যায় রাজধানীতে চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্মমন্ত্রী মতিউর রহমান সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

চাঁদ দেখা কমিটির এ ঘোষণার সঙ্গে সঙ্গে বাড়িতে বাড়িতে শুরু হয়েছে উৎসবের প্রস্তুতি। প্রতিবারের মতো এবারও চাকরিজীবী ও ব্যবসায়ী অনেকে ছুটিতে নগর ছেড়ে সপরিবারে গ্রামে গেছেন স্বজনদের সঙ্গে ঈদ করতে।

কয়েকটি জেলায় ঈদের চাঁদ দেখা যাওয়ার খবর কমিটির কাছে এসেছে জানিয়ে ‘ঈদ মোবারক’ বলে দেশবাসীকে শুভেচ্ছা জানান ধর্মমন্ত্রী।

বায়তুল মোকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন তিনি।

শাওয়ালের চাঁদ দেখা যাওয়ায় এ বছর বাংলাদেশে ২৯ দিনেই রমজান মাস শেষ হচ্ছে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোও এবার ২৯ দিন রোজা করে শুক্রবার ঈদুল ফিতর উদযাপন করেছে।

আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশেও বিভিন্ন জেলার শতাধিক গ্রামে শুক্রবার ঈদ উদযাপিত হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com