সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫
সিটি কর্পোরেশন নির্বাচন: মনোনয়ন জমা দিলেন কামরান, আরিফ

সিটি কর্পোরেশন নির্বাচন: মনোনয়ন জমা দিলেন কামরান, আরিফ

আমার সুরমা ডটকম:

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান সহস্রাধিক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে শোডাউন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সহস্রাধিক আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে নগরের মাছিমপুরস্থ জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন কামরান। এ সময় নির্বাচন অফিসের বাইরে নেতাকর্মীরা ‘নৌকা, নৌকা’ বলে স্লোগান দেন।

মনোনয়নপত্র জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদসহ সিলেট আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে মানিক পীরের (র.) গোরস্থানে নিজের মা-বাবার কবর জিয়ারর করেন কামরান।

মনোনয়নপত্র জমা দিলেন আরিফ

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী।

বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টায় দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার আলিমুজ্জামানের নিকট মনোনয়ন পত্র জমা দেন সদ্য পদত্যাগ করা এই সিটি মেয়র।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আরিফের সাথে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপি নেতা মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামিম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন, ডা. শাহরিয়ার হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী।

এর আগে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দুপুর ১টার দিকে আনুষ্ঠানিকভাবে মেয়র পদ ছাড়েন আরিফুল হক চৌধুরী।

এসময় আরিফ বলেন, কর্মকালীন সময়ে আপনারা অনেক কষ্ট করেছেন। অফিসের নির্ধারিত সময় ব্যতিরেকেও অফিস করেছেন। অনেক সময় অফিস বন্ধ থাকা সত্ত্বেও আপনাদের কষ্ট করতে হয়েছে। চলার পথে সবার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এরপর হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করেন আরিফ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com