রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫
দিরাই উপজেলা যুব জমিয়তের কর্মী সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

দিরাই উপজেলা যুব জমিয়তের কর্মী সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

বিট রিপোর্টার (জমিয়ত) দিরাই সংবাদদাতা:

সুনামগঞ্জের দিরাইয়ে উপজেলা যুব জমিয়তের উদ্যোগে প্রতিনিধি সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠান রোববার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। শাখার সভাপতি মাওলানা আবিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি ও সুনামগঞ্জ জেলা জমিয়তের নবনির্বাচিত সভাপতি এ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসাধারণ সম্পাদক, দিরাই-শাল্লার আগামী দিনের কাণ্ডারী প্রিন্সিপাল শুয়াইব আহমদ।
সাধারণ সম্পাদক মাওলানা তারেক চৌধুরী ও মুফতি সিরাজুল ইসলামের যৌথ পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দিরাই উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা নাজিমুদ্দীন তালুকদার, জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজিনগরী, জেলা জমিয়তের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল হাই, সাধারণ সম্পাদক হাফিয মাওলানা সাইদুর রহমান, দিরাই উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুহিউদ্দীন কাসেমী, দিরাই উপজেলা সহসাধারণ সম্পাদক হাফিয মাওলানা মুহাম্মদ আব্দুল বাছির সরদার, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইলিয়াস আহমদ, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক, মাওলানা ফখরুল ইসলাম, মুফতি মাওলানা হুসাইন সরওয়ার, মাওলানা আব্দুল্লাহ, হাজি গিয়াস উদ্দীন, মাওলানা বশির আহমদ, উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা শাব্বির আহমদ সরদার, দিরাই পৌরসভা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা মুহাম্মদ মিয়া, মাওলানা জাবির হুসাইন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com