সোমবার, ১৫ Jun ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ

সাংবাদিক রেবা রহমানের মৃত্যু

দৈনিক ইনকিলাবের ব্যুরো ও আঞ্চলিক প্রধানদের শোক

আমার সুরমা ডটকম:

দৈনিক ইনকিলাব এর যশোর ব্যুরো স্টাফ রিপোর্টার প্রতিথযশা সিনিয়র সাংবাদিক, বিশেষ সংবাদদাতা ও যশোর ব্যুরো প্রধান মিজানুর রহমান তোতার স্ত্রী রেবা রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক ইনকিলাব এ দায়িত্বরত ব্যুরো ও আঞ্চলিকগণ। এর মধ্যে বিশেষ সংবাদদাতা ও চট্টগ্রাম ব্যুরো প্রধান শফিউল আলম, সিনিয়র রিপোর্টার রফিকুল ইসলাম সেলিম, বিশেষ সংবাদদাতা ও রাজশাহী ব্যুরো প্রধান মো: রেজাউল করিম রাজু, বিশেষ সংবাদদাতা ও বরিশাল ব্যুরো প্রধান নাছিম-উল-আলম, বিশেষ সংবাদদাতা ও নোয়াখালি ব্যুরো প্রধান আনোয়ারুল হক আনোয়ার, বিশেষ সংবাদদাতা ও বগুড়া ব্যুরো প্রধান মহসিন আলী রাজু, সিনিয়র রিপোর্টার ও দিনাজপুর আঞ্চলিক অফিস প্রধান মাহফুজুল হক আনার, বিশেষ সংবাদদাতা ও ময়মনসিংহ ব্যুরো প্রধান মো: শামসুল আলম খান, বিশেষ সংবাদদাতা ও কক্সবাজার ব্যুরো প্রধান শামসুল হক শারেক, স্টাফ রিপোর্টার ও খুলনা ব্যুরো প্রধান আবু হেনা মুক্তি, স্টাফ রিপোর্টার সিলেট ব্যুরো প্রধান ফয়সাল আমীনসহ প্রমুখ।
তারা এক বিবৃতিতে বলেন রেবা রহমান ছিলেন দৈনিক ইনকিলাব পরিবারের বিশ্বস্ত ও পরিক্ষীত সদস্য। তার সাহসী লেখনী ছিল সমাজ পরিবর্তনে অনবদ্য এক অস্ত্র। তার মৃত্যুতে আমরা, দেশে ও জাতি এক আপনজন তথা কলমযোদ্ধাকে হারিয়েছি। দাম্পত্য জীবনে মিজানুর রহমান তোতা ও তার মরহুমা স্ত্রী রেবা রহমান ছিলেন যেন সোনায় সোহাগা। দৈনিক ইনকিলাব পরিবারের নিবেদিত, বিশ্বস্ত প্রাণ। তারা মরহুমার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করেন। এছাড়া তার রুহের মাগফেরাত কামনা করে ব্যুরো, আঞ্চলিক ও জেলা সংবাদদাতাদের উদ্যোগে গতকাল বাদ আছর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়ায় মরহুমার যাপিত জীবনে ভূল ক্রুটির জন্য ক্ষমা প্রার্থনাসহ জান্নাতুল ফেরদৌস নছিব করা জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com