শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু
হঠকারী সিদ্ধান্ত থেকে না ফিরলে কঠোর কর্মসূচি: হেফাজত

হঠকারী সিদ্ধান্ত থেকে না ফিরলে কঠোর কর্মসূচি: হেফাজত

index_95889আমার সুরমা ডটকম : কুরবানি করার জায়গা নির্দিষ্ট করে দেওয়ার ও নদীর তীরের মসজিদ উচ্ছেদের সিদ্ধান্ত থেকে সরকার ফিরে না আসলে কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দিয়েছে হেফাজতে ইসলাম। বুধবার রাজধানীর মিরপুর ও কেরানীগঞ্জে পৃথক দুইটি সমাবেশে হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর আহ্বায়ক আল্লামা নূর হোছাইন কাসেমী এ হুমকি দেন। কাসেমী বলেন, আর মাত্র ৩ দিন বাকী, কুরবানির জনদুর্ভোগ সৃষ্টিকারী হঠকারী সিদ্ধান্ত বাতিল, কেরানীগঞ্জের ভেঙ্গে দেওয়া মসজিদকে পুন:নির্মাণ এবং তথাকথিত কালো তালিকাভূক্ত ঐতিহ্যবাহী ২১টি মসজিদ ভাঙ্গার সিদ্ধান্ত বাতিল করতে হবে। সরকার নাস্তিক-মুরতাদ এবং হিন্দুত্ববাদীদের পরামর্শে যে হঠকারী সিদ্ধান্ত নিয়েছে, এতে জনগণ বিব্রতবোধ করছে। এই সিদ্ধান্ত জনমনে প্রচন্ড ক্ষোভ আর সরকারের প্রতি ঘৃণার সৃষ্টি করেছে।  তিনি সরকারের উদ্দেশে বলেন, সময় থাকতে সঠিক পথে ফিরে আসুন। সকলের জন্যই মঙ্গল হবে। সমাবেশে আরো বক্তব্য রাখেন মাওলানা মোস্তফা আজাদ, মাওলানা জহিরুল হক ভূইয়া, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, মাওলানা আহমদ আলী কাসেমী, মুফতী আজহারুল ইসলাম, মাওলানা আব্দুস সালাম, মাওলানা ওয়ালী উল্লাহ, মাওলানা রবিউল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com