বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০
দক্ষিণ সুনামগঞ্জে মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির ত্রি বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি শচীন্দ্র চন্দ্র সরকার, সম্পাদক নিজাম উদ্দিন

দক্ষিণ সুনামগঞ্জে মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির ত্রি বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি শচীন্দ্র চন্দ্র সরকার, সম্পাদক নিজাম উদ্দিন

কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনী সম্পন্ন হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষক কর্মচারী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।
শিক্ষক সমিতির নির্বাচনে উপস্থিত ছিলেন জয়কলস উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শচীন্দ্র চন্দ্র সরকার, পাগলা হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিন, সুরমা হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম, ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মোনায়েম, বীরগাঁও ইমদাদুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজ মিয়া, জেবিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিবাস চন্দ্র বিশ^াস, পূর্ব পাগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় সরকার, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই, আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী, আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক সুখময় দাস, নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশেন্দু কুমার দেব, গণিনগর ষোলগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ মোহন দাস, শিক্ষক নেতা মোখলেছুর রহমান, সাইফুল ইসলাম তালুকদার, ইছহাক আহমদ, ফরিদ আহমদ, মাওলানা ফয়জুল বারী, আরব আলী, আলী আহমদ খাঁন, আব্দুল হালিম, শিক্ষক নেত্রী রাহেলা বেগম, রুবি রাণী তালুকদার, শংকরী চক্রবর্তী প্রমুখ।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা মাধ্যমকি শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচনে সভাপতি পদে ২য় বারে মতো নির্বাচিত হয়েছেন জয়কলস উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শচীন্দ্র চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক পদে ২য় বারের মতো নির্বাচিত হয়েছেন ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক মাওলানা নিজাম উদ্দিন। নির্বাচন পরবর্তী অল্পদিনের মধ্যেই সংগঠনের অবশিষ্ট পদ-পদবী সিলেশনের মাধ্যমে নির্বাচিত করা হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com