শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা দিরাইয়ে যথাযথ মর্যাদায় রোকেয়া দিবস ও দুর্নীতি বিরোধী দিবস পালিত শিশির মনিরের নামে মামলা, তদন্তে ডিবি ‘কেমন আছেন ইমরান খান?’, কারাগারে দেখে আসার পর কি জানালেন বোন উজমা? কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী গ্রন্থের প্রকাশনা উৎসব লণ্ডনে অনুষ্ঠিত : সিংকাপনী ব্রাদার্সরা ছিলেন মুসলিম জাতির রাহবার পাকিস্তানের প্রখ্যাত স্কলার মাওলানা ফজলুর রহমান: ভৌগোলিকভাবে বিভক্ত হলেও আমাদের আদর্শে ভিন্নতা নেই ক্বায়িদে মিল্লাত মাওলানা ফজলুর রহমান ৭ দিনের সফরে বাংলাদেশে আগমন লক্ষ্যমাত্রার চেয়ে কম আবাদ: আমনের বাম্পার ফলনের আশাবাদ কৃষকের
মিরপুরে কেমিক্যাল গোডাউনে আগুন: নিহত বেড়ে ১৬

মিরপুরে কেমিক্যাল গোডাউনে আগুন: নিহত বেড়ে ১৬

amarsurma.com
মিরপুরে কেমিক্যাল গোডাউনে আগুন: নিহত বেড়ে ১৬

আমার সুরমা ডটকম:
রাজধানীর মিরপুরের রূপনগর এলাকার শিয়ালবাড়িতে একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম গণমাধ্যমকে জানান, “রূপনগরের অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রথমে ৯ জনের এবং পরে আরও ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়। আমাদের উদ্ধার অভিযান এখনও চলমান।”
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, নিহতদের মরদেহ একটি গার্মেন্টস কারখানার দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, “ভবনটিতে ৬-৭ ধরনের রাসায়নিক মজুত ছিল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কর্মীরা বের হতে পারেননি কিংবা ছাদে উঠতেও পারেননি। ফলে তারা মারা গেছেন।” আগুন লাগার ঘটনা ঘটে আজ (মঙ্গলবার) সকাল ১১টা ৪০ মিনিটে। ভবনটিতে একটি গার্মেন্টস কারখানা ও একটি কেমিক্যাল গোডাউন ছিল বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিট পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, মৃতদের অধিকাংশই বিষাক্ত ধোঁয়া ও গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন। এছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টির বেশি ইউনিট। ভবনটিতে রাসায়নিক থাকার কারণে প্রচণ্ড ধোঁয়া ও তাপে উদ্ধারকাজে মারাত্মক বেগ পেতে হচ্ছে দমকল বাহিনীকে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com