সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫
চাঁদে পর্যটক পাঠানোর নতুন ঘোষণা দিয়েছে স্পেসএক্স

চাঁদে পর্যটক পাঠানোর নতুন ঘোষণা দিয়েছে স্পেসএক্স

আমার সুরমা ডটকম ডেক্স:
বেসরকারি মহাকাশ সংস্থা স্পেসএক্স বৃহস্পতিবার তাদের বিগ ফ্যালকন রকেটের (বিএফআর) মাধ্যমে চাঁদে পর্যটক পাঠানোর নতুন পরিকল্পনা ঘোষণা করেছে। গভীর মহাকাশে মানুষের ভ্রমণের উপযোগী করে এই মহাকাশযান তৈরি করা হচ্ছে।
স্পেসএক্স কোম্পানি টুইটারে জানিয়েছে, ‘আমাদের বিএফআর মহাকাশযানের মাধ্যমে মানুষের চাঁদে ভ্রমণের ক্ষেত্রে বিশ্বে প্রথম বেসরকারি উদ্যোক্তা হিসেবে অবদান রাখতে যাচ্ছে স্পেসএক্স। যারা মহাকাশ ভ্রমণের স্বপ্ন দেখেন, তারা এতে ভ্রমণ করতে পারবেন।’
স্পেসএক্স টুইটারে বিস্তারিত কিছু বলেনি, তবে সোমবার এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে। ইন্টারনেট উদ্যোক্তা এবং তেসলা ইলেকট্রিক কার কোম্পানির সিইও ইলন মাস্কের ক্যালিফোর্নিয়া ভিত্তিক স্পেসএক্স এরআগেও চাঁদে পর্যটক পাঠানোর উদ্যোগের কথা জানিয়েছিল। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে স্পেসএক্স ঘোষণা দিয়েছিল ২০১৮ সালের শেষের দিকে প্রথম পর্যটকবাহী দুটি মহাকাশযান চাঁদে পাঠাবে। ড্রাগন ক্রু ভেহিকেলের মতো কার্গো স্পেসযানের মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পর্যটক নিয়ে যাওয়ার ঘোষণা দেয়।
স্পেসএক্স’র এই মহাকাশ যাত্রায় পর্যটকদের নাম ও পরিচয় এবং খরচের বিষয় কিছু জানানো হয়নি। এএফপির সাংবাদিক এ বিষয় জানতে চাইলে তাকে সোমবার বিকাল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com