শনিবার, ১৩ Jun ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
দক্ষিণ সুনামগঞ্জে জেলা তথ্য অফিসের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

দক্ষিণ সুনামগঞ্জে জেলা তথ্য অফিসের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ:
সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিত ও সম্পৃক্ত করণের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় জেলা তথ্য অফিসের আয়োজনে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহর সভাপতিত্বে ও জেলা তথ্য অফিসের অফিস সহকারী শরিফ হোসেনের পরিচালনায় সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মো. আনোয়ার হোসেন।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. আবুল কালাম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী ,মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রুবিনা বেগম।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, একটি বাড়ী একটি খামার প্রকল্প ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, অর্থ সম্পাদক সোহেল তালুকদার, সাংবাদিক নুরুল হক, শফিকুল ইসলাম, ইরান উদ্দিন, একটি খামার প্রকল্পের মাঠকর্মী ইমরানুল হকসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত উপকারভোগী লোকজন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com