শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
মারা গেলেন বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ লম্বা ব্যক্তি

মারা গেলেন বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ লম্বা ব্যক্তি

আমার সুরমা ডটকম ডেস্ক:

বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ লম্বা ব্যক্তি সাবাহ জব্বার হাদি মারা গেছেন। তিনি হার্টের বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। তার উচ্চতা ছিল ৭.৯৪ ফুট (২.৪২ মিটার)। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

অধিক লম্বা হওয়ার কারণে বিয়েও করতে পারেননি হাদি। তার অধিক উচ্চতার কারণে সব মেয়েই তার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

এক সাক্ষাৎকারে হাদি জানিয়েছিলেন এমনটাই। তিনি বলেছিলেন, আমার পরিবার আমাকে বিয়ে দেয়ার জন্য অনেক চেষ্টা করেছিল। কিন্তু আমার জন্য অন্তত সাড়ে ৬ ফুট উচ্চতার একজন মেয়ে তারা জোগাড় করতে পারেননি। আমার নিজস্ব কোনো পছন্দ ছিল না। আমি আমার দেশের বাইরেও অনেক খোঁজ করেছি যেখানে অনেক সুন্দর ও লম্বা নারীদের বাস।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, হাদি হার্টের বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। তিনি থাইরয়েড সার্জারির জন্য ভারতে এসেছিলেন। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার জন্ম হয়েছিল ১৯৮৫ সালে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com